Friday, April 3, 2026

হাড্ডাহাড্ডি লড়াই করে যুক্তরাষ্ট্র ওপেনের শেষ আটে সেরেনা

Date:

Share post:

যুক্তরাষ্ট্র ওপেনে সেরেনা উইলিয়ামস ১৫ তম বাছাই গ্রিক প্রতিপক্ষ মারিয়া সাক্কারির বিপক্ষে জিতে শেষ আটে খেলা নিশ্চিত করলেন। গত সপ্তাহে ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনে সাক্কারি হারিয়ে দিয়েছিলেন সেরেনাকে। বলা যেতে পারে, এই ম্যাচ জিতে মধুর প্রতিশোধ নিলেন সেরেনা।
প্রথম সেট জেতার পরে দ্বিতীয় সেট টাইব্রেকারে হারেন সেরেনা।খুব একটা উচ্ছ্বাসে ভাসতে তাঁকে দেখা যায় না। কিন্তু সোমবার মারিয়া সাক্কারিকে হারাতেই গর্জন করতে দেখা গেল সেরিনা উইলিয়ামসকে।
এ দিন যুক্তরাষ্ট্র ওপেনের চতুর্থ রাউন্ডে হারাতে তিন সেট লড়াই করতে হল মার্কিন তারকাকে। ফল ৬-৩, ৬-৭ (৬-৮), ৬-৩। প্রথম সেট জেতার পরে দ্বিতীয় সেট টাইব্রেকারে হারেন সেরিনা। তৃতীয় সেটে এক সময় ০-২ পিছিয়ে পড়েছিলেন তিনি। সেখান থেকে চতুর্থ ও অষ্টম গেমে সাক্কারির সার্ভিস গেম ভেঙে ম্যাচে ফিরে আসেন। এই নিয়ে ৫৩তম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল ও আর্থার অ্যাশ স্টেডিয়ামে জয়ের সেঞ্চুরি করলেন মার্কিন তারকা। জয়ের পর সেরিনা বলেন, ‘‘আমি রেকর্ড নিয়ে খুব একটা ভাবি না। আজ পরিস্থিতি খুব কঠিন ছিল। আমি শুধু লড়াই করে গিয়েছি। আমার প্রতিপক্ষ খুব আগ্রাসী টেনিস খেলেছে। আমি জানতাম আমায় কী করতে হবে। দর্শকরা থাকলে তাঁদের হাততালির জন্য একটু সময় পাওয়া যায়। এখন সেটার উপায় নেই। দর্শকদের অভাব অনুভব করছি।’’
কোনও ভণিতার আশ্রয় না নিয়েই তিনি জানিয়েছেন , ‘আমি পুরোপুরি পেশাদার। নিজের কোনও কিছুতেই কোনও খুঁত রাখতে চাইনা। পরপর তিনটি গ্র্যান্ডস্লাম আমার ক্যারিয়ারে ক্ষতই তৈরি করেছে।
কোয়ার্টার ফাইনালে ওঠার মাহাত্ম্য তাঁর কাছে এবার একটু অন্যরকমই। সেরেনা বলেছেন, ‘আমি আমার ক্যারিয়ারে অনেক কিছুই পেয়েছি। এবার কোয়ার্টার ফাইনালে উঠে নিজেকে খুব হালকা মনে হচ্ছে। টেনিস আমাকে অনেক কিছু দিয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...