Saturday, April 4, 2026

আনন্দপুর কাণ্ডে তেজস্বিনীকে কুর্নিশ,  চিকিৎসার ব্যয়ভার  বহন করবে রাাজ্য সরকার 

Date:

Share post:

আনন্দপুর থানা অঞ্চলের ঘটনায় আহত মহিলার চিকিৎসার দায়িত্ব নিল কলকাতা পুলিশ। নীলাঞ্জনা চট্টোপাধ্যায়ের তৎপরতায় গত শনিবার রাতে এক মহিলার সম্ভ্রম রক্ষা হয়। আর এই কথা প্রকাশ্যে আসতেই কলকাতা পুলিশের তরফ থেকে টুইট করে রীতিমতো অভিনন্দন জানানো হয় ওই তেজস্বিনীকে। কলকাতা পুলিশের টুইটে আরও উল্লেখ করা হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীলাঞ্জনাদেবীর কথা হয়েছে। মুখ্যমন্ত্রী তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। কলকাতা পুলিশ তাকে সবরকম সহযোগিতা করবে এবং তার চিকিৎসার ব্যয় ভার বহন করবে রাজ্য সরকার। জানা গিয়েছে, যে তরুণীর শ্লীলতাহানি চেষ্টা করা হয়েছিল তার সঙ্গে অভিযুক্তের আলাপ হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেই দিন রাতে ওই যুবকের সঙ্গে লংড্রাইভে গিয়েছিলেন তরুণী। ফেরার পথে তাকে বাড়ির রাস্তায় না নিয়ে গেলে তিনি চিৎকার করতে থাকেন এবং অভিযুক্ত তখন তার শ্লীলতাহানির চেষ্টা করে। সেই সময় আনন্দপুর থেকে রুবির দিকে স্বামী ও সন্তানকে নিয়ে যাচ্ছিলেন নীলাঞ্জনাদেবী। তিনি তরুণীর চিৎকার শুনে তাদের পথ আটকে দাঁড়ান। পরিস্থিতি বেগতিক দেখে বিধ্বস্ত তরুণীকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয় এবং পথ আটকে দাঁড়ানো নীলাঞ্জনা দেবীর পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় অভিযুক্ত যুবক। আহত নীলাঞ্জনাদেবী এবং তার স্বামী 100 ডায়াল করে পুলিশকে পুরো ঘটনা জানান।

তার স্বামী জানিয়েছেন , দ্রুত সেখানে এসে উপস্থিত হয় পুলিশ এবং তারাই অ্যাম্বুলেন্সে করে একটি বেসরকারি হাসপাতালে আহত নীলাঞ্জনাদেবীকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তার পায়ের হাড় গুঁড়ো হয়ে যাওয়ায় অপারেশন করা হয়। আপাতত তিনি সুস্থ আছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...