Saturday, June 20, 2026

হোম কোয়ারেন্টাইনে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী

Date:

Share post:

কোনও ঝুঁকি না নিয়ে এবার হোম কোয়ারেন্টাইনে গেলেন সুজন চক্রবর্তী। জানা গিয়েছে, তাঁর গাড়িচালক করোনায় আক্রান্ত। চালকের সংস্পর্শে আসায় যাদবপুরের সিপিএম বিধায়ক হোম কোয়ারেন্টাইনে গিয়েছেন। বুধবার একদিনের জন্য বসেছিল বিধানসভার অধিবেশন। তার আগেই এদিন উপস্থিত বিধায়ক, গাড়িচালক এমনকি সাংবাদিকদেরও করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার পরেই জানা যায় যাদবপুরের বিধায়কের গাড়িচালক করোনায় আক্রান্ত। নিজেই একথা টুইট করে জানিয়েছেন সুজন চক্রবর্তী। টুইটে বিধায়ক লেখেন, বুধবারের বিধানসভা অধিবেশনে তিনি উপস্থিত থাকবেন না। এমনকি আগামী সাতদিন কোনও কর্মসূচিতে তিনি অংশ নেবেন না। সাবধানতা অবলম্বনের জন্যই তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন ।

এমনকি তিনি জানান, যে গত মাসেই তার করোনা পরীক্ষা হয়েছিল এবং সেই রিপোর্ট নেগেটিভ এসেছে।
প্রসঙ্গত, রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯১ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১ লক্ষ 87 হাজার। এরই পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে সুস্থতার হার। ফলে সবাই যাতে করোনা সংক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে সর্তকতা অবলম্বন করেন সেদিকেই বিশেষ করে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...