Sunday, June 28, 2026

অধীর চৌধুরীকে ঘিরে প্রদেশ কংগ্রেস দফতরে অনুগামীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

Date:

Share post:

ফের প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। গতকাল বুধবার দিল্লি এআইসিসি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর চৌধুরীর নাম ঘোষণা করা হয়। তারপর আজ বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ তিনি বিধান ভবনে আসেন।

বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি। এই সময় অধীর চৌধুরীর বিধান ভবনে আসার খবর পেয়ে দলে দলে তাঁর অনুগামীরা শুভেচ্ছা জানাতে আসেন অধীরবাবুকে। এরপর কংগ্রেস কর্মী-সমর্থকদের আবেগের জোয়ারে ভাসতে ভাসতে বিধানসভার দিকে রওনা দেন অধীর চৌধুরী। তার সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

উল্লেখ্য, বুধবার এআইসিসির সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল এক প্রেস বিজ্ঞপ্তিতে অধীর চৌধুরীর প্রদেশ সভাপতি হওয়ার ঘোষণা করেন। গত ৩০ জুলাই প্রয়াত হন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ মৃত্যুর প্রায় পাঁচ সপ্তাহ পর নতুন সভাপতির নাম জানালো দলের হাইকম্যান্ড৷ তবে এআইসিসির তরফে স্পষ্টভাবে জানানো হয়নি
লোকসভায় কংগ্রেস দলনেতা এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি, দু’টি পদই অধীর চৌধুরি সামলাবেন কি’না৷

২০১৮ সালের ২১ সেপ্টেম্বর আচমকাই প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিলো অধীররঞ্জন চৌধুরিকে৷ ২০১৪-র জানুয়ারি মাসে তৃণমূল থেকে কংগ্রেসে ফিরে আসা সোমেন মিত্রকে করা হয়েছিলো প্রদেশ সভাপতি৷ সোমেনবাবুর প্রয়াণের পর
প্রত্যাশিতইহভাবেই এআইসিসি সেই পদেই ফিরিয়ে আনলেন অধীরবাবুকে৷ অধীর চৌধুরি প্রথম দফার জমানায় কংগ্রেস কট্টর তৃণমূল বিরোধী অবস্থানে ছিলেন৷ যত বার তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্ন উঠেছে, অধীরবাবু তত বারই স্পষ্ট করে তা খারিজ করেছিলেন। দিল্লির নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, বাংলার কংগ্রেস অটল থাকবে তৃণমূলের বিরোধিতায়, অতীতে বার বার এ কথা বলেছেন অধীর। অধীর চৌধুরি সভাপতি হওয়ায় একদিকে যেমন বাম-কংগ্রেস জোট শক্তিশালী হবে, তেমনই আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট বি আসন সমঝোতা পর্বে ঠান্ডা জল ঢেলে দেওয় হলো বলেই রাজনৈতিক মহলের অভিমত৷

প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে এবার শেষপর্যন্ত তিনটি নাম ছিলো৷ অধীর চৌধুরি, প্রদীপ ভট্টাচার্য এবং আবদুল মান্নান ৷
গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হয়ে ওঠা অধীরবাবুর সভাপতি হওয়া প্রায় নিশ্চিতই ছিলো৷

পাল্লা ভারি ছিলো অধীরবাবুর দিকেই৷ এআইসিসির অন্দরে অঘোষিতভাবে দু’টি শিবির তৈরি হওয়ার কারনেই ধরে নেওয়া হয়েছিলো, নিজের ঘনিষ্ঠকেই প্রদেশ সভাপতি করবেন দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী৷ কংগ্রেস হাইকম্যান্ডের চিঠিতে জানানো হয়েছে প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হলেন অধীর চৌধুরি ৷ একইসঙ্গে মুক্তকন্ঠে এআইসিসি জানিয়েছে, প্রয়াত সভাপতি সোমেন মিত্রের কংগ্রেসের প্রতি অবদান, দল কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে৷

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...