Friday, April 3, 2026

প্রণব-স্মরণে বাবুলের মিউজিক ভিডিও

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণে রবীন্দ্র সংগীত ভিডিও প্রকাশ করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রণববাবুর মৃত্যুর পরে তিনি যখন শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, তখনই তাঁর পরিবারের লোকেরা বলেছিলেন, বাবুলের কণ্ঠে “ধায় যেন মোর সকল ভালবাসা” – গানটি শুনতে ভালবাসতেন প্রাক্তন রাষ্ট্রপতি। গানের দুকলি গাওয়ার অনুরোধও আসে। তারপরেই এই মিউজিক ভিডিওর কথা মাথায় আসে গায়কের।

আরও পড়ুন- কঙ্গনার প্রযোজনা অফিস “মণিকর্ণিকা ফিল্মস” ভাঙার শুনানি ২২ সেপ্টেম্বর

প্রণব মুখোপাধ্যায়ের বিভিন্ন সময়কার ছবি এবং ভিডিও দিয়ে সাজানো হয়েছে এই শ্রদ্ধার্ঘ্য। সঙ্গে রয়েছে বাবুল সুপ্রিয়র কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

সংবাদমাধ্যমকে কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রণব মুখোপাধ্যায় এখনও পর্যন্ত একমাত্র বাঙালি রাষ্ট্রপতি। তিনি প্রকৃত অর্থেই একজন রাজনীতিবিদ। প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে তাঁর এই নিবেদন বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয়।

প্রণব মুখোপাধ্যায়ের স্মরণে বাবুল সুপ্রিয়র ভিডিও ও সে বিষয়ে করা টুইট নিজের টুইটার হ্যান্ডেলের শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লেখেন, “প্রণবদার স্মৃতির উদ্দেশ্যে একটি মর্মস্পর্শী শ্রদ্ধার্ঘ্য”। এরপরে বাবুল সুপ্রিয়র করা টুইটি শেয়ার করেন মোদি।

আরও পড়ুন- শিক্ষার্থীদের এক হাজার করে টাকা দেবে সরকার : শেখ হাসিনা

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...