Friday, April 3, 2026

পূর্ণ বা আংশিক শিক্ষক, মূল বেতন হবে সমান, জানাল হাইকোর্ট

Date:

Share post:

পূর্ণ সময়ের শিক্ষকরাও শিক্ষক। আংশিক সময়ের শিক্ষকরাও শিক্ষক। পড়ান তাঁরা একই। পরিশ্রমও এক। তাহলে সমান কাজের জন্য সমান পারিশ্রমিক নয় কেন? এমনই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্ট টাইম বা আংশিক সময়ের শিক্ষকরা। বুধবার কলকাতা হাইকোর্ট জানাল, প্যারা টিচারদেরও একই স্কেলে বেতন হবে। অর্থাত্ বেসিক পে বা মূল বেতন হবে একই।এর ফলে প্যারা টিচাররা যে বাড়তি বেতন পাবেন তা দেওয়ার জন্য রাজ্য সরকারকে চার সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। এই রায় অনুযায়ী পূর্ণ ও আংশিক সময়ের শিক্ষকদের মূল বেতনে আপ ফারাক থাকবে না।

আরও খবর : অনুপমের মুখে এবার ইংরেজি গান, আসছে নতুন ভিডিও

আদালতে এ নিয়ে মামলা করেছিলেন শিক্ষক অনির্বাণ ঘোষ ও বরুণকুমার ঘোষ। বর্ধমানের দু’টি হাইস্কুলের শিক্ষক তাঁরা। ২০১৯ সালে হাইকোর্টে সমান কাজে সমান বেতন এই রায়কে হাতিয়ার করে লড়াই শুরু করেছিলেন তাঁরা। শিক্ষকদের আবেদনকে পালটা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য।কিন্তু বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ রায় শিক্ষকদের পক্ষেই যায়। আংশিক বা পূর্ণসময়ের যে শিক্ষকই হোন না কেন, তাঁদের একই কাজ করতে হয়। কাজেই তাঁরা একই মূল বেতন দাবি করতে পারেন। এটা ন্যায্যা।

আরও খবর : বাংলার ভোট, বিজেপি এবং রিয়া চক্রবর্তী, কণাদ দাশগুপ্তর কলম

পালটা রাজ্য বলেছিল পূর্ণ সময়ের শিক্ষকরা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত হন পরীক্ষা দিয়ে। কিন্তু আংশিক সময়ের এই শিক্ষকরা এসএসসি দিয়ে আসেনি। তবে তা মানতে চায়নি আদালত। চার সপ্তাহের মধ্যেই বকেয়া দিয়ে দিতে বলেছে।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...