Friday, April 3, 2026

প্রয়াত বিশিষ্ট সমাজকর্মী স্বামী অগ্নিবেশ

Date:

Share post:

বিশিষ্ট সমাজকর্মী স্বামী অগ্নিবেশ প্রয়াত হলেন৷ দিল্লির লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিসে ভুগছিলেন স্বামী অগ্নিবেশ ।

হাসপাতালের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “১১ সেপ্টেম্বর স্বামী অগ্নিবেশের শারীরিক অবস্থার অবনতি ঘটে৷ সন্ধ্যা ৬টা নাগাদ তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তাঁকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু লাভ হয়নি। সাড়ে ৬টায় তিনি প্রয়াত হয়েছেন”৷

হরিয়ানার প্রাক্তন বিধায়ক স্বামী অগ্নিবেশের বয়স হয়েছিল ৮০ বছর।হরিয়ানার শিক্ষামন্ত্রীও ছিলেন তিনি। আর্য সভা নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন অগ্নিবেশ৷ দলটি ১৯৭০ সালে আর্য সমাজের নীতির ভিত্তিতেই প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১১ সালে “জন লোকপাল বিল” বাস্তবায়নের জন্য আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন সহ বেশ কয়েকটি সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। আর্য সমাজ নেতা মহিলা ভ্রূণ হত্যার বিরুদ্ধে অভিযান এবং নারী মুক্তি সহ বিভিন্ন সামাজিক ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করেছিলেন।

আরও পড়ুন- প্রশ্নোত্তর পর্ব নেই, জিরো আওয়ারের সময় অর্ধেক: ক্ষুব্ধ ডেরেক

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...