Saturday, March 14, 2026

সঞ্জয় রাউতকে ফোনে হুমকি দিয়ে টালিগিঞ্জের যুবকের কী হলো!

Date:

Share post:

কঙ্গনা রানাওয়াতের সঙ্গে শিবসেনার লড়াই অন্যমাত্রা নিল শুক্রবার। শিবসেনা মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউতকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে কলকাতার বাসিন্দা পলাশ বসুকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। বৃহস্পতিবার রাতে মুম্বই থেকে পুলিশের একটি উচ্চপদস্থ দল এসে টালিগঞ্জের রসা রোড থেকে পলাশ বসুকে গ্রেফতার করে। আজ, শুক্রবার তাকে আলিপুর আদালতে তোলা হবে এবং ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়ার জন্য আইনি পদক্ষেপ করা হবে।

জানা গিয়েছে, এই হুমকি ফোনের পিছনে থাকা যুবক পলাশ গতকালই সঞ্জয় রাউতকে ফোন করেন। কঙ্গনা রানাওয়াতকে কেন ভিলেন সাজানো হচ্ছে এবং তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়েছে, অফিস কেন ভাঙা হয়েছে, সে নিয়ে প্রশ্ন করার পর ওই যুবক তাঁকে খুনের হুমকি পর্যন্ত দেয়। শিবসেনার পক্ষ থেকে দ্রুত মামলা দায়ের করে কলকাতায় আসে একটি দল। এরপর টালিগঞ্জ থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ।

আলিপুর আদালতে তাকে তোলার পর মুম্বই নিয়ে যেতে ট্রানজিট রিমান্ড চাইবে পুলিশ। দেশদ্রোহীতার মামলা দায়ের হওয়ায় ওই যুবকের এই মামলা থেকে দ্রুত নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা খুবই কম।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...