Friday, April 3, 2026

বীরভূমে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ! শুরু রাজনৈতিক চাপানউতোর

Date:

Share post:

বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের অভিযোগ। চাঞ্চল্য বীরভূমের দুবরাজপুরে চণ্ডীপুর ডাঙ্গালপাড়ায়। বাড়ির মালিক তথা বিজেপি কর্মী পলাতক। তৃণমূলের অভিযোগ, বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ ঘটে। যদিও সেই অভিযোগ খরিজ করেছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটেই দুর্ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণ হলে সেটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলে পাল্টা অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।

ঘটনার তদন্তে নেমে বাড়ির মালিকের দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ সূত্রে খবর, দুবরাজপুরের চণ্ডীপুর ডাঙালপাড়ার তরুণ ডোম নামে এক বিজেপি কর্মীর বাড়িতে শুক্রবার সন্ধেয় বিস্ফোরণ হয়। ঘটনায় যদিও কেউ জখম হননি। বাড়ির জানালার কাচ ভেঙেছে। ঘটনার পর থেকেই পরিবার সহ পলাতক তরুণ ডোম। বিজেপি কর্মীর দাদা বসন্ত ডোমকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে বাড়িতে বোমা মজুত করে রেখেছিলেন ওই বিজেপি কর্মী। সেই মজুত বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে। যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়ে বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ওই দুর্ঘটনা ঘটেছে। আর যদি বোমা হয় তাহলেে সেটা তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে বাড়িতে রেখে দিয়েছিল”।

বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন,” বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। কী থেকে বিস্ফোরণ সেটা তদন্ত শুরু করেছে পুলিশ”।

আরও পড়ুন : সাতসকালেই সৌমিত্র গ্রেফতার, উত্তপ্ত আসানসোল

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...