Saturday, April 4, 2026

বাংলায় করোনা আক্রান্ত ২ লক্ষ ছুঁইছুঁই

Date:

Share post:

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। সম্প্রতি, রাজ্যে প্রতিদিন গড়ে ৩ হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। গড়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০।

রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩,১৬১ জনের শরীরে মিলল করোনা ভাইরাসেরভদিশ। তার ফলে এ পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৯৯ হাজার ৪৯৩ জন। এই ২৪ ঘন্টা সময়ের মধ্যে রাজ্যে মারণ ভাইরাসের বলি হয়েছেন আরও ৫৯ জন করোনা রোগী। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৮৮৭। আজ, শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২৩,৫২১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,৮৮৭ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১,৭২,০৮৫ জন।

আরও পড়ুন- এবার কোভিড আক্রান্ত জিতেন্দ্র তিওয়ারি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...