Friday, April 24, 2026

নেই অথচ আছে, প্রতিকৃতির বন্ধু নিয়ে অভিনব বিয়ে দম্পতির

Date:

Share post:

করোনার জের! বিয়ে যদি করতেই হয়, তাও সারতে হবে নমো নমো করে।

কিন্তু বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, প্রিয় মানুষদের ছাড়া বিয়ের আসর কি জমে?

বিয়ে করতে হবে।আবার নিমন্ত্রিতের সংখ্যা ৩০ বেঁধে দেওয়া হয়েছে। কী উপায় ভাবতে ভাবতেই এর সমাধান বের করে ফেলেন ইংল্যান্ডের ব্র্যামলের রোমানি ও স্যাম রনডিউ স্মিথ। করোনার জেরে ইউরোপেও সামাজিক দূরত্ব বিধি মানতে হচ্ছে নাগরিকদের। তার জেরেই বিয়ে বা অন্য অনুষ্ঠানে নিমন্ত্রিতের সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু বিয়ে হবে, বন্ধুরা থাকবে না তাও কি হয়!

আরও পড়ুন : ড্রাগ নিতেন সারা আলি খান থেকে সিমন খাম্বাটা?এবার তাঁরাও জেরার মুখে

নতুন পন্থা বের করে ফেলেন গিল্ডফোর্ড থেকে পাঁচ কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম ব্র্যামলের রোমানি ও স্যাম।বন্ধুদের অভাব পূরণ করতে তাঁদেরই প্রতিকৃতি বানান তাঁরা। প্রতিটি প্রতিকৃতির জন্য তাঁরা ভারতীয় মুদ্রায় দু লক্ষ টাকা খরচ করেন। আর ভার্চুয়ালই বন্ধুদের সঙ্গে বিয়েতে ফটোশুট করেন। দেওয়াল জোড়া বন্ধু-বান্ধবদের প্রতিকৃতিতে এটা মনে হওয়ার কারণই ছিল না, তাঁরা নেই। অভিনব বিয়ের কথা প্রকাশ্যে আসতেই রীতিমত সাড়া পড়ে গিয়েছে।

গত জুলাই মাসে ধুমধাম করে বিয়ের পরিকল্পনা ছিল রোমানি ও স্যামের। কিন্তু বাধ সাধে করোনা। বাধ্য হয়েই বিয়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়। ১৪ অগস্ট নতুন দিন ঠিক হলেও, করোনা সংক্রমণ ততদিনে আরও বেড়েছে। লকডাউন শিথিল হলেও নতুন নিয়ম বিধি জারি হয়েছে। বিয়ে করলেও নিমন্ত্রিতের সংখ্যা ৩০ জনের বেশি হবে না স্পষ্ট করে দিয়েছে প্রশাসন।

এই অবস্থায় কী করবেন চিন্তায় পড়ে ছিলেন নবদম্পতি। একবার বিয়ের তারিখ পেছানো হয়েছে। বারবার সম্ভব নয়। তাছাড়া করোনা পরিস্থিতি কবে ঠিক হবে সেই নিশ্চয়তা নেই। আবার বন্ধু ছাড়া বিয়ে ভালো লাগেনা। তাই বন্ধুদের অভাব দূর করতে ২০ জনের প্রতিকৃতি বানানো হয়। ফলে বিয়ের আসরে উপস্থিত হন ৫০ জন। ছবিতে বন্ধুদের নিয়েই নবদম্পতি একাধিক ফটো তোলেন।
‘হাওড়াইয়ান শার্ট ফটোগ্রাফি’ নামে একটি কোম্পানি এই নতুনত্ব ছবি তোলার দায়িত্বে ছিল। নতুন রকম বিয়ে বাড়ির অভিজ্ঞতা তারাই প্রথম ফেসবুকে শেয়ার করেন। সেই ছবিতেই দেখা গিয়েছে বন্ধুদের প্রকৃতির পাশে হাসিমুখে পোজ দিচ্ছেন নববধূ।

আরও অনেকেই এখন মজা করে বলছেন করো না সব কিছু খারাপ করে না। করোনা পরিস্থিতির জন্যই এই নতুন আইডিয়া। আর তাতে সেলিব্রিটি বনে গিয়েছেন রোমানি ও স্যাম।

Related articles

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...