Friday, April 3, 2026

নাম না করে বিজেপিতে আসার ডাক, দিলীপকে “পাগল” বললেন শীলভদ্র

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে দলবদলে কার্যত ঝড় তুলেছে শাসক দল। মূলত, বিজেপি থেকেই তৃণমূলে যোগদানের হিড়িটাই বেশি করে চোখে পড়ছে। প্রতিদিনই গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়ে রাজ্যের প্রতিটি প্রান্তে বিজেপির কর্মী-সমর্থকরা দলে দলে ঘাসফুল শিবিরে যোগ দিচ্ছেন। যা নিয়ে যথেষ্ট ব্যাকফুটে বঙ্গ বিজেপি।

তাই এবার ড্যামেজ কন্ট্রোলে সরাসরি দলবদলের খেলায় নামলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আজ, শনিবার উত্তর ২৪ পরগণার কামারহাটিতে এক চা-চক্রে যোগ দিয়ে নাম না করে দিলীপ ঘোষ ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তকে গেরুয়া শিবিরে যোগদানের আহ্বান জানান। ঘুরিয়ে দিলীপের ডাকছিল ঠিক এরকম, “চাপ লাগলে চলে আসুন। একসঙ্গে বসে চা খাই। গল্প করি। দেখবেন চাপমুক্ত হয়ে গিয়েছেন।” দিলীপ ঘোষের এই বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট ইঙ্গিত, তিনি শীলভদ্র দত্তকেই পরোক্ষে বিজেপিতে যোগদানের বার্তা দিয়েছেন। কারণ, সম্প্রতি ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন, “চাপে আছি। চাপমুক্ত হতে চাই”। যা নিয়ে রাজ্য রাজনীতি তুমুল জল্পনা তৈরি হয়েছিল। যদিও শীলভদ্রবাবু স্পষ্ট জানিয়ে ছিলেন, তিনি দেশ বা রাজ্যজুড়ে করোনা সংক্রমনের জন্যই এমন কথা বলেছিলেন। করোনার সঙ্কট থেকেই মুক্তির কথা বলেছিলেন।

এদিকে দিলীপ ঘোষের এমন আহ্বানের শীলভদ্র দত্ত তাঁর প্রতিক্রিয়াতে জানান, “বুঝেছি ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই পাগলের প্রলাপ বকছেন। আমি তৃণমূলে ভালোই আছি। ওনার দলে যোগ দেওয়ার কোনও ইচ্ছা আমার নেই। আসলে আমাকে ওনার খুব পছন্দ হয়েছে বুঝতে পারছি। তবে বেশি পছন্দ না করাই ভালো।”

আরও পড়ুন- রবিবাসরীয় সন্ধেয় ‘অধরা’ ধরা দেবে সোশ্যাল মিডিয়ায়

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...