Wednesday, June 24, 2026

ড্রাগ-অ্যাডিক্ট কঙ্গনা মাদক চক্রেও যুক্ত, রানাওয়াতের বিরুদ্ধে তদন্তে মুম্বই পুলিশ

Date:

Share post:

মাদক-কাণ্ডে এবার সম্ভবত ফাঁসতে চলেছেন কঙ্গনা রানাওয়াত।

এই অভিনেত্রীর বিরুদ্ধে মাদক মামলার তদন্ত শুরু করতে চলেছে মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর শুক্রবার রাতেই রানাওয়াতের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশকে৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা রানাওয়াতের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিও-তে তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমি একটা সময় ড্রাগ নিতাম”। সূত্রের খবর, এই ভিডিওকে হাতিয়ার করেই মুম্বই পুলিশ তদন্তে নামছে কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে, রানাওয়াতের বিরুদ্ধে মামলাটি দায়ের হবে তাঁর প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমনের একটি বিবৃতির ভিত্তিতে। ২০১৬ সালে কঙ্গনার তৎকালীন প্রেমিক অধ্যয়ন সুমন বলেছিলেন, তাঁদের মধ্যে সম্পর্কে থাকার সময় তাঁকে জোর করে ড্রাগ নিতে বাধ্য করতেন কঙ্গনা। সুশান্ত রাজপুত- ইস্যুতে ড্রাগ চক্র নিয়ে মুখ খুলে অধ্যয়ন সুমন বলেছিলেন, ‘রিয়ার মতো কঙ্গনাও তাঁকে জোর করে ড্রাগ নিতে বাধ্য করতেন’৷

তবে, মুম্বই পুলিশ কঙ্গনার বিরুদ্ধে তদন্ত শুরু করতে নামলেও, তা নিয়ে মন্তব্যে নারাজ অধ্যয়ন। তিনি বলেছেন, “২০১৬ সালে আমি যখন এসব বলেছিলাম, তখন আমি নানা সমস্যায় ছিলাম। এখন এসব ঝামেলায় আর জড়াতে চাই না।”
অধ্যয়ন না চাইতেই পারেন, কিন্তু পুলিশ থামবে কেন ? তাঁর বয়ানকে হাতিয়ার করেই কঙ্গনাকে ধাক্কা দিতে চাইছে মহারাষ্ট্র সরকার। ফলে কঙ্গনা রানাওয়াতের শিয়রে সমন৷ রিয়া চক্রবর্তীর মতোই হাল হতে পারে তাঁরও৷

আরও পড়ুন : NCB জানতো না মাদক-কাণ্ডে বলিউডি যোগ ! প্রথম সারির ২৫ জনকে সমন পাঠাবে

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...