Friday, June 19, 2026

গোঘাটে খুন : বিজেপির অভিযোগ হুমকির, তৃণমূল বলল পিছনে গেরুয়া বাহিনী

Date:

Share post:

গোঘাটে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় পরিবারের বক্তব্যে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, লোকসভা ভোটের সময় থেকে তাদের পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হতো। তাদের পরিবারের উপর হামলার ঘটনাও ঘটেছে। এটা আত্মহত্যা নয় এটা খুন।বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূল এখন ভয় পেয়ে খুনের রাজনীতি করছে। তাদের কর্মীদের বিভিন্ন জায়গায় খুন করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। অপর দিকে হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব বলেন, খুনের রাজনীতি তৃণমূল করে না। মৃত ব্যক্তি কিছুদিন আগে সিপিএম থেকে বিজেপি দলে যোগ দিয়েছিল। বিজেপি ওই ব্যক্তিকে খুন করে নোংরা রাজনীতি করছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

অপর দিকে দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ শুরু করে বিজেপি কর্মীরা ও এলাকার বাসিন্দারা। বিশাল পুলিশ বাহিনী অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশ অবরোধ তুলতে লাঠিচার্জ করে বলে। এই সময়ে পুরো এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন-গোঘাটে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, উত্তপ্ত ত্রিবেণীতে অবরোধ

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...