Friday, June 26, 2026

একসঙ্গে বসে মাদক সেবন! রিয়া-সুশান্তের ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া

Date:

Share post:

মাদকযোগের অভিযোগে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। রিয়ার গ্রেফতারির পর অভিনেতার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। এবার ভাইরাল হলো একসঙ্গে মাদক সেবনের ভিডিও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে , একটি পার্টিতে রিয়া, সুশান্ত সিং রাজপুত এবং আরও বেশ কয়েকজন গান গাইছেন। যিনি ভিডিওটি শ্যুট করছেন, তিনি সুশান্তের কাছে জানতে চাইছেন অভিনেতা মাদক খাচ্ছেন কি না? উত্তরে তিনি জানান, মাদক সেবন করছেন না। উত্তরে আরও বলেন, এটা ভিডিওর একটি বিশেষ এফেক্ট, যার মাধ্যমে সিনেমায় সিগারেট থেকে ধোয়া বের হওয়ার দৃশ্য দেখানো হয়। কিন্তু ওই ভিডিওতে রিয়া চক্রবর্তী বলেন, তিনি ‘রোলড সিগারেট’ খাচ্ছেন। ওই ভিডিওতে ভজন গাইতে শোনা যায় সুশান্ত সিং রাজপুতকে।

টানা ৩ দিন জেরার পর মঙ্গলবার নারকোটিক কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করে রিয়া চক্রবর্তীকে। ওইদিনই প্রথম দফার জামিনের আর্জি খারিজ হয়ে যায়। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাঁকে। এদিকে পুরনো এই ভিডিও সামনে আসায় ফের সুশান্তের ভূমিকা প্রশ্নের মুখে। বেঁচে থাকলে গ্রেফতারির মুখে সুশান্ত পড়তেন, এমন কথাও বলছেন কেউ কেউ। অনেকের আবার প্রশ্ন, সুশান্ত কি সত্যিই অবসাদে ভুগছিলেন? নাকি তাঁকে নিয়মিত মাদক দিয়ে অবসাদগ্রস্ত করে তোলা হচ্ছিল ?

মাদকযোগের অভিযোগে রিয়া, সৌভিক সহ ৯ জনকে গ্রেফতার করেছে এনসিবি। এই তালিকায় নাম আছে সুশান্তের প্রাক্তন হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও অভিনেতার রাঁধুনী নীরজের। বৃহস্পতিবার ফের দ্বিতীয় জামিনের আবেদন করেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে। ওই আবেদনে বলা হয়, “রিয়া অপরাধ করেননি। তাঁকে মিথ্যা ফাঁসানো হয়েছে।” একইসঙ্গে রিয়ার ভাই সৌভিকের জামিনের আর্জি জানানো হয়। কিন্তু দুজনের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। আপাতত অভিনেত্রীর ঠিকানা মুম্বইয়ের বাইকুল্লা জেল।

আরও পড়ুন-ভাইরাল নেশাগ্রস্ত সুশান্তের ভিডিও, রিয়ার পুরনো টুইট ঘিরে শোরগোল নেট পাড়ায়

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...