Friday, April 3, 2026

বিজেপির মানসিক অত্যাচার! ফেসবুকে ভিডিও দিয়ে আত্মহত্যা

Date:

Share post:

বিজেপির মানসিক অত্যাচারে আমি আত্মহত্যার পথ বেছে নিচ্ছি। সোশ্যাল মিডিয়ায় এমনই অভিযোগ তুলে মারা গেলেন হিন্দমোটর বিবেকদল স্কুল রোডের কুন্তল বসু। আর এই অভিযোগে তোলপাড় হুগলির হিন্দমোটরের এলাকা ।
স্থানীয়রা জানিয়েছেন, তাঁর স্ত্রী মাস তিনেক আগে মারা যান।স্ত্রীর মৃত্যুর জন্য গ্রেফতার করা হয় স্বামী কুন্তল বসুকে। চারদিন আগে জামিনে বাড়ি আসেন কুন্তলবাবু।
অভিযোগ,বাড়ি আসার পর থেকেই এলাকার বিজেপি নেতা কর্মীরা তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে।শুধু তাই নয় মানসিকভাবে রীতিমতো অত্যাচার করা হয় কুন্তলবাবুকে। তার বাড়িতে ঢুকে ভাঙচুর করে বেধড়ক মারধর করা হয়। নিজের ফেসবুক পেজে এমনিই অভিযোগ করেছেন স্বয়ং কুন্তলবাবু।ফেসবুকে একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, স্থানীয় বিজেপি নেতারা আমাকে মারধর করেছে। আমি ওদের শাস্তি চাই। এই বলে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনার জেরে চারজনকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
কুন্তল বসুর দিদি এই বিষয়ে বলেন , আমার ভাইকে মানসিকভাবে অত্যাচার করা হয়েছে।সেইজন্যই আমার ভাই এই পথ বেছে নিয়েছে।এর জন্য সম্পূর্ণ দায় বিজেপি নেতাদের ।
যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে । বরং তাদের মত, স্ত্রীকে হারিয়ে এমনিতেই আপসেট ছিলেন কুন্তল। তার বাড়িতে ভাঙচুর ও তাকে মারধরের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । সম্পূর্ণ পারিবারিক কারণে তিনি মারা গিয়েছেন। বিষয়টি থেকে নজর ঘোরাতেই এভাবে রাজনীতির রঙ চড়ানোর চেষ্টা চলছে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...