Friday, April 3, 2026

পরীক্ষা ছাড়াই পঞ্চম পাসের সার্টিফিকেট দেওয়ার নির্দেশ হাসিনা সরকারের

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা 

বাংলাদেশে করোনা পরিস্থিতির কারণে এ বছর পঞ্চম শ্রেণির ফাইনাল পরীক্ষা না নেওয়ার কথা ঘোষণা করেছে বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ডিসেম্বরে গ্রেড বা জিপিএ নম্বর ছাড়া সব পরীক্ষার্থীর জন্য পাসের সার্টিফিকেট বিতরণের চিন্তাভাবনা করা হচ্ছে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে জানা গিয়েছে।

ডিপিই থেকে জানা গিয়েছে, মহামারির জন্য গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এই পরিস্থিতির কারণে চলতি বছর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা আয়োজন করা হচ্ছে না। জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হলেও স্কুল খোলা হবে বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে পঞ্চম শ্রেণির অপেক্ষমাণ রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের পাসের সার্টিফিকেট দেওয়া হবে। তবে সেসব সার্টিফিকেটে কোনও জিপিএ বা গ্রেড পয়েন্ট উল্লেখ থাকবে না। সার্টিফিকেটে শুধু উত্তীর্ণ লেখা থাকবে। সেটি নিয়ে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে।

বিষয়টি নিশ্চিত করে অধিদফতরের মহাপরিচালক মোহম্মদ ফসিউল্লাহ বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে নিবন্ধন করা পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে পাসের সার্টিফিকেট দেওয়া হবে। পরীক্ষা নেওয়া সম্ভব না হলে গ্রেড বা জিপিএ দেওয়া হবে। ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের সার্টিফিকেট স্ব স্ব বিদ্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে বিতরণ করা হবে।

এদিকে করোনা পরিস্থিতির কারণে সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা বাতিলে গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হয়। এ নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউসের উপস্থিতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পরীক্ষা না নেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীকে পাঠানোর সিদ্ধান্ত হয়। এর ভিত্তিতে একটি সারসংক্ষেপ তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হলে তাতে সম্মতি দেওয়া হয়। পরে পরীক্ষা না নেওয়ার কথা ঘোষণা করা হয়।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...