Friday, April 3, 2026

মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে নজিরবিহীন অসভ্যতামি! বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার

Date:

Share post:

গণতান্ত্রিক দেশে রাজনীতি হতে পারে! হতে পারে বিক্ষোভ-প্রতিবাদ! হতে পারে শাসকের বিরুদ্ধে মিছিল! কিন্তু এমন ঘটনার নজিরবিহীন! যা শালীনতাকে ছাড়িয়ে গেল। তিলোত্তমার বুকে নজিরবিহীন অসভ্যতামির দৃষ্টান্তস্থাপন করলো বিজেপির যুবমোর্চা। যা সকলকে চমকে দিয়েছে। শুধু রাজনৈতিক মহলে নয়, সমাজের সকলস্তরে সমালোচনার ঝড় উঠেছে।

রাজ্য বিজেপির যুবমোর্চার কর্মী-সমর্থকরা এদিন যা করলেন, তাকে গণতন্ত্রের অপমান বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। আজ, সোমবার বেলা তিনটে নাগাদ সেন্ট্রাল এভিনিউতে রাজ্য বিজেপির সদর দফতর থেকে বিজেপি যুবমোর্চা একটি প্রতিবাদ মিছিল বের করে বউবাজার মেট্রো অবধি যায় । এতদূর পর্যন্ত ঠিক ছিল। আপত্তি করার প্রশ্ন ওঠে না।

কিন্তু ওই মিছিলে তারা যে অসভ্যতামি করল, তা যথেষ্ট নিন্দনীয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি একটি মৃতদেহ বহনকারী খাটিয়াতে করে নিয়ে যাওয়া হয় মিছিলে। এরপর সেই খাটিয়াতে অগ্নিসংযোগ করা হয়। যা কোনও সভ্য সমাজের পরিপন্থী!

এদিকে, করোনা আবহের মধ্যে এই মিছিলের জেরে ওই ব্যস্ত এলাকায় বন্ধ হয়ে যায় উভয় দিকের যানচলাচল। এরপর পথে নামে পুলিশ। বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়। তারপর যানচলাচল স্বাভাবিক হয়।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...