Tuesday, March 31, 2026

সংক্রমণের নতুন ঢেউ ইউরোপে? কপালে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের

Date:

Share post:

ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ কি ‘আছড়ে পড়ল’? ইউরোপের একাধিক দেশে নতুন করে সংক্রমণ শুরু হয়েছে। তাই এই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্রে নতুন করে আক্রান্ত হয়েছেন অনেকে। তাই নতুন করে একাধিক বিধি নিষেধ আরোপ করা হয়েছে। কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা যাবে, তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের।

গত পাঁচ দিন দৈনিক এক হাজারের উপরে সংক্রমিত হয়েছেন চেক প্রজাতন্ত্রে। রবিবার সংক্রমিত হন ১৫৪১ জন। মার্চ মাসে প্রথম ভাইরাস সংক্রমণের হদিশ মেলে সেদেশে। দেশের জনসংখ্যা ১ কোটি ৭০ লক্ষ। একাধিক বিধিনিষেধ লাগু করে সেই সময় সংক্রমণ অনেকটাই রুখতে পেরেছিল তারা। কিন্তু অগাস্ট মাস থেকে বাড়তে শুরু করে সংক্রমণের মাত্রা। চেক প্রজাতন্ত্রে এখনও পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩৫ জনের। ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল চেক প্রজাতন্ত্রেই। সে দেশে এখনো বন্ধ স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ পর্যটনও। এত বিধি নিষেধ সত্ত্বেও সংক্রমণের মাত্রা বাড়তে থাকায়, প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ।

অন্যদিকে, রবিবার ফ্রান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭১৮৩ জন। এহেন পরিস্থিতিতে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশের হটস্পটগুলিতে সংক্রমণ রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ফ্রান্সে মৃত্যু সংখ্যা প্রায় ৪০ হাজার। বিশেষজ্ঞদের আশঙ্কা, অস্ট্রিয়াতেও দ্বিতীয় দফায় সংক্রমণ শুরু হয়েছে। এই আবহে মাস্ক পরা বাধ্যতামূলক করার কথা ভাবছে প্রশাসন। রবিবার ব্রিটেনে নতুন করে সংক্রমিত হন ৩৩৩০ জন। উত্তরোত্তর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সামাজিক জমায়েত নিষিদ্ধ করার কথা ভাবছে দেশের সরকার।

আরও পড়ুন-কেন নিজেকে চার্চিল আর রুজভেল্টের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প?

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...