Friday, April 3, 2026

হার মানতে নারাজ প্রশান্ত ভূষণ, ১টাকা জরিমানা দিয়ে ফের রিট পিটিশন

Date:

Share post:

আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে এক টাকা মিটিয়ে দিয়েও রায় পুনর্বিবেচনার আবেদন জানালেন আইনজীবী প্রশান্ত ভূষণ। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে প্রশান্ত ভূষণ বলেন, প্রতীকী জরিমানা মিটিয়ে দিয়েছি। তার মানে এই নয় যে, আমি আদালতের রায় মেনে নিয়েছি।

বিচারপতিদের নিয়ে দুটি অবমাননাকর ট্যুইট করার অভিযোগে প্রশান্তকে ১ টাকা জরিমানা করেছিল শীর্ষ আদালত। ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানা এক টাকা না পেলে ৩ মাসের জেল হবে বলে নির্দেশ দেয় আদালত, সেইসঙ্গে প্রশান্ত ভূষণ তিন বছর সুপ্রিম কোর্টে প্র্যাক্টিস করতে পারবেন না বলে জানায় আদালত।

প্রশান্ত জানিয়েছেন, জরিমানার অর্থ দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ তাঁকে পাঠিয়েছেন। সেই অর্থ দিয়ে একটা বিশেষ তহবিল তৈরি করা হবে। বিরোধী মত প্রকাশের জন্য যাদের অভিযুক্ত করা হবে, এই তহবিল থেকে তাদের আইনি সাহায্য করা হবে। এদিনের রিট পিটিশনের প্রশান্ত ভূষন বলেন, আদালত অবমাননার ফৌজদারি মামলায় কেউ দোষী সাব্যস্ত হলে অন্য কোনও বড় বেঞ্চে যাতে অভিযুক্ত রায় পুনর্বিবেচনার আবেদন জানাতে পারে, তার নিশ্চয়তা দিক সুপ্রিম কোর্ট। এর ফলে প্রতিহিংসাপরায়ণ হয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমবে।

সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে প্রশান্ত ভূষণ জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদের গ্রেফতারের প্রতিবাদ করেন। বলেন, সমালোচনা বন্ধ করতে বারবার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করছে কেন্দ্র সরকার।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...