Sunday, June 28, 2026

প্রকাশ্যে ফাঁসি বা রাসায়নিক প্রয়োগে নপুংসক করা!ধর্ষণে সাজার নিদান পাক প্রধানমন্ত্রীর

Date:

Share post:

প্রকাশ্যে ফাঁসি বা রাসায়নিক প্রয়োগে নপুংসক করে দেওয়া , ধর্ষণে এমনই সোজাসাপ্টা সাজার নিদান দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও তিনি একথাও বলেছেন, ‘আমার পরামর্শদাতারা বলেছেন, এমন আইন হলে ইইউ-র সঙ্গে বাণিজ্যে অসুবিধার মুখে পড়তে হতে পারে।
বিশেষজ্ঞদের মত, বাণিজ্যিক ক্ষেত্রে ‘সাধারণ সুবিধাপ্রাপ্ত দেশ’-এর মর্যাদা হারালে তার নেতিবাচক প্রভাপ পড়বে দেশের অর্থনীতিতে। তাই মুখে বললেও এমন শাস্তি প্রয়োগ করতে পারবেন না পাক প্রধানমন্ত্রী।
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে । লাহোরের কাছে হাইওয়ের উপর দুষ্কৃতীরা পিস্তল উঁচিয়ে একটি গাড়ি থামায়। গাড়িতে সওয়ারি ছিল মা ও মেয়েকে। তাঁদের দু’জনকেই ধর্ষণ করা হয়। ওই গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় ওঠে পাকিস্তান জুড়ে। সোমবার একটি পাক টিভি চ্যানেলকে ইমরান খান এই প্রসঙ্গে বলেন, ‘‘আমার মতে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির সাজা দেওয়া উচিত। প্রসঙ্গত, গত বছর আমেরিকার আলবামা প্রাদেশিক আইনসভায় পাশ হওয়া বিলে বলা হয়েছে, নাবালিকা ধর্ষণের ক্ষেত্রে দোষীকে রাসায়নিক প্রয়োগে নপুংসক করে দেওয়ার সাজা দেওয়া যেতে পারে। এখন দেখার আদৌ পাক প্রধানমন্ত্রীর সাজার এই নিদান আদৌ কার্যকর করতে সক্ষম হয় কিনা পাক সরকার ।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...