Saturday, April 4, 2026

মস্কোর বৈঠকের আগে লাদাখ সীমান্তে ১০০ থেকে ২০০ রাউন্ড গুলি বিনিময়!

Date:

Share post:

সীমান্তের উত্তাপ কমাতে মস্কোয় ভারত-চিন বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে দুদেশের সেনার মধ্যে প্রায় ১০০ থেকে ২০০ রাউন্ড গুলি চলেছিল। সেপ্টেম্বরের ৭ ও ৮ তারিখ এই ঘটনায় পরিস্থিতি ভয়ঙ্কর উত্তপ্ত হয়ে উঠেছিল। চিনা সেনার আগ্রাসন রুখতে সমান তৎপর ছিল ভারতীয় সেনাও। উচ্চপর্যায়ের এক সরকারি সূত্রকে উল্লেখ করে এই খবর জানিয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যম। বলা হয়েছে, প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ দুই তীরেই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ফিঙ্গার ৩ ও ফিঙ্গার ৪ এর এলাকা দখল নিয়ে ভারত ও চিন সেনা গুলি বিনিময় করে। জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের শুরুতেই দু’দেশের সেনার মধ্যে ১০০ থেকে ২০০ রাউন্ড গুলি চলেছিল। পরস্পরকে সতর্ক করার জন্যই এই গুলি চালানো হয়েছিল বলে খবর।

সূত্রের খবর, ভারতীয় সেনা যখন প্যাংগং লেকের উত্তরে একটি পোস্ট নিজেদের দখলে নিতে যায় তখনই এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এই মুহূর্তে ফিঙ্গার পয়েন্ট ৩ ও ৪ রয়েছে ভারতীয় সেনাদের দখলে। ১০ সেপ্টেম্বর মস্কোয় ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র মধ্যে বৈঠকের দুদিন আগেই লাদাখ সীমান্তে এই চরম উত্তেজনার ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-চিন ও সীমান্ত ইস্যুতে সংসদে কী বললেন রাজনাথ?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...