Saturday, June 27, 2026

কোচবিহারে লোকসভার হারের বিশ্লেষণে এ কী বললেন পার্থপ্রতিম!

Date:

Share post:

পাখির চোখ বিধানসভা নির্বাচন। তার আগে গত লোকসভা নির্বাচনের পর্যালোচনায় বসেছেন তৃণমূল নেতৃত্ব। বিভিন্নভাবে কাটাছেঁড়া করে দেখা হচ্ছে কোন জায়গায়, কী কারণে লোকসভা ভোটের ফল খারাপ হয়েছে। আর সেটা করতে গিয়ে তৃণমূলের ভূমিকাকেই কাঠগড়ায় তুললেন দলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। রবিবার কোচবিহারের গোপালপুরের এক জনসভায় তিনি বললেন, “পঞ্চায়েতে জোর করে ভোট করানোর জন্যই লোকসভায় হেরেছি।” তাঁর এই মন্তব্যের পরেই জেলা তৃণমূলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে।

তৃণমূল সরকারের আমলে দুটি পঞ্চায়েত ভোট হয় বাংলায়। দু’বারই শাসকদলের বিরুদ্ধে লাগাতার হিংসা ও সন্ত্রাসের অভিযোগ ওঠে। এই পরিস্থিতিই উনিশের লোকসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূলের হারের জন্য দায়ী করলেন সেখানকার প্রাক্তন সাংসদ। তাঁর স্বীকারোক্তি, ”পঞ্চায়েত নির্বাচনে কোনও কোনও জায়গায় জোর করে ভোট করানো হয়েছে। সেটা মানুষ ভালো ভাবে নেয়নি। আমাদের শিক্ষা দিয়েছে”।

উত্তরবঙ্গের সংগঠন নিয়ে চিন্তিত তৃণমূল নেত্রী। লাগাতার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করলেও, তা নিয়ন্ত্রনে আনা যায়নি বলে দলেরই একাংশের।

রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়, উদয়ন গুহ – এই তিনজনের দলের মধ্যে গোষ্ঠী কোন্দল লেগেই থাকে। সে কারণেই গত লোকসভায় তৃণমূলের ভরাডুবি বলে মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে বর্তমান জেলা সভাপতি পার্থপ্রতিম রায় প্রকাশ্যে দলের ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। তবে এনিয়ে কোচবিহারের অন্য নেতৃত্ব কোন মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন-বেআইনি খাদান নিয়ে কল্যাণ-অপরূপা তরজায় সরগরম হুগলি

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...