Monday, April 6, 2026

বায়োপিকে অভিনয় করবেন হৃত্বিক! কী বললেন মহারাজ

Date:

Share post:

শচিন তেন্ডুলকারের বায়োপিক হয়েছে। মহেন্দ্র সিং ধোনির বায়োপিকও বিগ হিট। কপিল দেবের বায়োপিক ৮৩ আসছে রণবীর সিং ও দীপিকার হাত ধরে। সকলের মনেই প্রশ্ন ছিল, এবার বাংলার দাদার বায়োপিক কবে?

ভারতীয় ক্রিকেটে অন্যতম সেরা ও সফল অধিনায়ক অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়। সেরা ব্যাটসম্যানও তিনি। এখন তিনি বিসিসিআই প্রেসিডেন্ট। বেহালার ছেলের যুবরাজ হয়ে ওঠার কাহিনিও তো কম চমকপ্রদ নয়।২০২০ সালের শুরুতে এ নিয়ে কথা উঠলে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ বলেছিলেন, সেক্ষেত্রে তাঁর ভূমিকায় হৃত্বিককে পছন্দ।

আরও পড়ুন : শেষ মুহূর্তে বদল, সরাসরি নয়, দিল্লি হয়েই লন্ডনের পথে কলকাতার বিমান

তারপর লকডাউনে সেই প্রসঙ্গ চাপা পড়ে গিয়েছিল। তবে, প্রসঙ্গ ফের উঠল নেহা ধুপিয়ার জনপ্রিয় শো, ‘নো ফিল্টার নেহা-তে’। নেহার টক শো-তে অতিথি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কথায়-কথায় ওঠে সৌরভের বায়োপিকে প্রসঙ্গ। নেহা তাঁর অতিথি কে জিজ্ঞাসা করেন, মহারাজের বায়োপিকে হৃত্বিকই তো ঠিকঠাক!  তার উত্তরে রসিক সৌরভ গঙ্গোপাধ্যায় যা বললেন, তাতে হেসে খুন নেহা।
কী বলেছিলেন জানেন সৌরভ? হৃত্বিককে তো আগে আমার মতো বডি বানাতে হবে। বাংলার দাদার সরস মন্তব্য মনে ধরেছে নেটিজেনদের।
আসলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চেহারা একেবারে বাঙালি সুলভ। ভুঁড়ি নেই অবশ্যই। দীর্ঘদিন ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত থাকায় নির্মেদ চেহারা সৌরভের। কিন্তু তাই বলে হৃত্বিকের মতো সিক্স প্যাকও তাঁর নেই।
সে কারণেই মহারাজের মন্তব্যে মজা পেয়েছেন নেটিজেনরা।

সম্প্রতি আইপিএল-এর প্রস্তুতি আমিরশাহিতে রয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।ছ’দিনের বাধ্যতামূলক কোয়ারান্টাইন শেষে পুরোদমে কাজ শুরু করেছেন বাংলার মহারাজ।তবে জল্পনা ফের উসকে দিয়েছেন সৌরভ। বাংলার মহারাজ হিসেবে রূপোলি পর্দায় কে? বিরিয়ানি প্রেমী সৌরভের মতো চেহারা চ্যালেঞ্জ নিয়ে হৃত্বিক করতে পারবেন কিনা সেটাই দেখার!

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...