Saturday, June 27, 2026

রবীন্দ্র সরোবরে ছটপুজো নয়, আগের নির্দেশ বহাল রাখল গ্রিন ট্রাইবুনাল

Date:

Share post:

রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না। জানিয়ে দিল গ্রিন ট্রাইবুনাল। শর্তসাপেক্ষে ছটপুজো করার আবেদন জানিয়েছিল কেএমডিএ। কিন্তু সেই আবেদন খারিজ করে গ্রিন ট্রাইবুনাল জানিয়ে দেয় রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে না। সেই আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে যাচ্ছে কেএমডিএ।

আগে জাতীয় পরিবেশ আদালতের তরফ থেকে রবীন্দ্র সরোবরের নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু তা সত্ত্বেও গতবার কার্যত গেট ভেঙে সরকারের দখল নেয় ছট পুজো করতে আসা মানুষজন। এই উদাহরণকে সামনে রেখে এদিন আদালতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলা হয়। বলা হয়, এই জলাশয় এবং সংলগ্ন এলাকার পরিবেশ বাঁচাতে সরকারের পদক্ষেপ করা হচ্ছে না। রবীন্দ্র সরোবরে শর্তসাপেক্ষে ছট পুজো করার বিষয়ে যে চেয়ে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দেওয়া হয়। সুপ্রিমকোর্টে যাবে কেএমডিএ।

আরও পড়ুন-“তর্পণের মঞ্চ খুলেছে যারা তাদের উর্দি খুলে নেব!”, পুলিশকে হুঙ্কার বিজেপি নেতার

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...