Wednesday, June 24, 2026

পেঁয়াজ রফতানি বন্ধ নিয়ে ভারতের বিদেশ মন্ত্রণালয় অনুতপ্ত: মোমেন

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করার সিদ্ধান্তে ভারতের বিদেশ মন্ত্রণালয় অনুতপ্ত। মোমেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আমরা চিঠি দিয়েছি। আমরা শুনেছি যে ভারতের বিদেশ মন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে অনুতপ্ত। কারণ তারা বিষয়টি জানতো না।’

মন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টি জানতাম না। আমরা আগেভাগে যদি জানতাম যে পেঁয়াজ রফতানি বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে ব্যবস্থা নিতে পারতাম। হঠাৎ করে শুনলে আচমকা অবস্থার মধ্যে পড়ে যাই।’

তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি কেন হঠাৎ করে এমন হলো এবং তখন ওরা বলেছে তারাও বিষয়টি জানতো না।’

একটি দুর্ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে ছয় লাখ টন পেঁয়াজ মজুত আছে যা দিয়ে তিন মাসের মতো চলবে। এছাড়া আরও ১১ হাজার টন আমদানি প্রক্রিয়াধীন আছে। এটি নিয়ে খুব বেশি চিন্তার কিছু নাই।’

সোমবার সন্ধেয় ভারত পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয়। অভ্যন্তরীণ সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দেশটি।

আরও পড়ুন-অতিমারি পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে : হাসিনা

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...