Wednesday, April 8, 2026

“তর্পণের মঞ্চ খুলেছে যারা তাদের উর্দি খুলে নেব!”, পুলিশকে হুঙ্কার বিজেপি নেতার

Date:

Share post:

ফের বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি পুলিশকে নিশানা করলেন বঙ্গ বিজেপির সহ-সভাপতি। আজ, মহালয়ার দিন হুমকির সুরে তিনি বলেন, “যারা আমাদের শহিদ তর্পণের মঞ্চ খুলেছে, তাদের উর্দি খুলে নেব।”

বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর ঘাটে তর্পণ করে রাজু বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়ে বলেন, “রাজ্য সরকার পুরোহিতদের ভাতা দিয়ে নাটক করছে। এ রাজ্যে দুর্গাপুজা করা যাবে না। তর্পণ করা যাবে না। সনাতন ধর্ম পালন করা যাবে না। পারলে পুজোর দিনগুলোতেই হয়ত লকডাউন করে দিত।”

অন্যদিকে, এদিন দ্বারকেশ্বর নদের ঘাটে তৃণমূলের ৫৬ হাজার শহিদের উদ্যেশ্যে তর্পণ নিবেদন করলেন রাজ্যের পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা শাসক দলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা।

আরও পড়ুন-গঙ্গার পাড়ে তর্পণের লাইন পড়ে যাবে তৃণমূলের! বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্য

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...