Saturday, April 4, 2026

বিশ্বভারতীকাণ্ডে ৪ সদস্যের কমিটি গড়ে স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টের

Date:

Share post:

বিশ্বভারতীকাণ্ডে এবার সরাসরি হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করা হয়েছে। গঠন করা হয়েছে ৪ সদস্যের কমিটি। বিশ্বভারতীর হেরিটেজ রক্ষায় এই মামলা বলে জানা গিয়েছে।

৪ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, তার নেতৃত্বে থাকবেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। কমিটিতে বিচারপতি বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর।
আদালত বান্ধব নিযুক্ত করা হয়েছে সিনিয়র আইনজীবী জয়দীপ কর’কে।

কোন জমিতে বিশ্বভারতী রয়েছে। কোথায় পাঁচিল দেওয়া প্রয়োজন। এখন থেকে সমস্তটাই দেখবে এই কমিটি। একইসঙ্গে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপাতত পুলিশ কোনও তদন্ত করবে না। এই সংক্রান্ত যাবতীয় মামলাও দেখবে হাইকোর্ট নিযুক্ত কমিটি।

আরও পড়ুন-ফের সিলেবাস কমলো আইসিএসই, আইএসসি-র

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...