Saturday, April 4, 2026

ট্যাক্সিকাণ্ড: আলিপুর আদালতে ঘটনার গোপন জবানবন্দি দিলেন মিমি

Date:

Share post:

যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এক ট্যাক্সি ড্রাইভার প্রকাশ্য রাস্তায় কটূক্তি ও খারাপ অঙ্গিভঙ্গি করেছিলেন। অভিনেত্রী-সাংসদ দেবা যাদব নামের ওই ট্যাক্সিচালকের বিরুদ্ধে পুলিশে হেনস্থার অভিযোগ তুলেছিলেন। সেই ঘটনায় আজ, শুক্রবার দুপুরে আলিপুর আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দেন মিমি।

প্রসঙ্গত, সাংসদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে গড়িয়াহাট থানা। সে এখন পুলিশি হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪ডি এবং ৫০৯ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

এদিন আদালত থেকে বেরিয়ে মিমি বলেন, “আজ আদালতে আসাটা খুব জরুরি ছিল। না হলে ওই অপরাধী ট্যাক্সি চালক হয়তো ছাড়া পেয়ে যেতো। অন্য কোনও মহিলার সঙ্গেও সে এমন আচরণ করার সাহস পেতো। আমি চাইবো না, আমার শহরকে কেউ বদনাম করুক। আমার যা যা বলার আমি বিচারককে তা জানিয়েছি।”

উল্লেখ্য, গত সোমবার কসবার বাড়িতে ফেরার সময়ে বালিগঞ্জ ফাঁড়ির সিগন্যালে দাঁড়িয়েছিল মিমির গাড়ি। তখন পাশে এসে দাঁড়ায় ওই ট্যাক্সিটি। মিমিকে লক্ষ্য করে চালক অশালীন ইঙ্গিত করে। এর পরে কিছুটা দূরে গিয়ে ফের সে সাংসদকে কটূক্তি করে বলে অভিযোগ। এর পরেই গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন মিমি। কিন্তু রাস্তায় ভিড় জমে যাওয়ায় তিনি ছেড়ে দেন ওই চালককে।

আরও পড়ুন-নিঁখোজ বৃদ্ধকে ঘরে ফেরালেন মিমি! এমন বাস্তব কাহিনী সিনেমাকেও হার মানাবে

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...