Saturday, April 4, 2026

“অমানবিক সাজা পাক সরকারের”, ভারতে যুক্ত হতে চায় গিলগিট-বালটিস্তান

Date:

Share post:

গিলগিট-বালটিস্তান ভারতের অংশ হতে চাইছে- রাষ্ট্র সংঘে দাবি সমাজসেবী আহমেদ আয়ুব মির্জার। পাকিস্তানের কবজায় থাকা গিলগিট-বালটিস্তানের অংশকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য লড়াই চালাচ্ছেন তিনি।

মানবাধিকার পরিষদের ৪৫ তম অধিবেশনে আয়ুব মির্জা বলেন, পাকিস্তান গোটা বিশ্বকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। পাকিস্তানের কবজায় থাকা মানুষেরা এখন স্বাধীন হওয়ার জন্য উন্মুখ। পাকিস্তান সরকার এলাকার মানুষদের শিক্ষার আলো থেকে দূরে রাখতে এবং খরচা বাঁচাতে গিলগিট-বালটিস্তানে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

আয়ুব মির্জা বলেন, গিলগিট-বালটিস্তানের যুব সমাজ তাঁদের প্রাকৃতিক সম্পদ লুটের প্রতিবাদ করে ৭০ থেকে ৯০ বছর পর্যন্ত সাজা ভুগছে।

গত কয়েকবছরে গিলগিট-বালটিস্তানের অনেক এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। “জলের কল দিয়ে জলের বদলে রক্ত বেরিয়ে আসে। পাকিস্তানের বিরোধিতা করলে সেখানে অমানবিক সাজা দেওয়া হয়” অভিযোগ আয়ুব মির্জার।

কিছুদিন আগে গিলগিট-বালটিস্তানের তানভির আহমেদ নামের এক যুবক গিলগিট-বালটিস্তানের মীরপুর এলাকা থেকে পাকিস্তানের পতাকা খুলে দিয়েছিলেন। পাক পুলিশ তাঁকে বন্দি বানিয়ে ডেথ সেলে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। প্রতিনিয়ত ওই এলাকায় পাক সেনার অত্যাচারের কথা শোনা যায়। কিন্তু পাক সরকার সেই খবর বাইরে আসতে দেয় না। আর সেই কারণেই কয়েক দশক ধরে পাকিস্তানের কবজায় থাকা গিলগিট-বালটিস্তান ভারতের অন্তর্ভুক্তি চাইছে। মানবাধিকার পরিষদের সভায় একথা সামনে আসতে সভাপতি অস্বস্তিতে পাকিস্তান। যদিও এই অভিযোগ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি ইমরান খানের সরকার।

আরও পড়ুন- ‘হানি ট্র্যাপে’ গয়না চুরি, গ্রেফতার গড়িয়ার মহিলা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...