Friday, April 3, 2026

দিঘা মোহনায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ২০ লক্ষ টাকার ইলিশ পুড়ে ছাই

Date:

Share post:

করোনা আবহের মধ্যে যখন অর্থনীতি তলানিতে। ব্যবসা-বাণিজ্যে মন্দা চলছে, ঠিক তখনই শহর থেকে জেলার একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। ফের এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। এবার দিঘা মোহনায় বিধ্বংসী আগুন। মাছের আড়ৎ-সহ মৎসজীবীদের ৯ টি বালাঘর পুড়ে ছাই।

স্থানীয় সূত্রে খবর, ভোররাতে আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়ায় মোহনায়। বেশ কয়েকটি আড়ৎ পুড়ে গিয়েছে। পুড়ে ছাই হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার ইলিশ মাছ। খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন আগুন ছুটে আসে। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের।

দমকলের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, থার্মোকল, মোবিল, মুদির দোকান, সেলুন গ্যাস, মাছের স্টোর-সহ বাজারের একাধিক দোকান পুড়ে গিয়েছে। তবে আগুন লাগার উৎস এখনও জানা যায়নি।

আরও পড়ুন- “মানহানিকর” মন্তব্য, বাবুলকে দ্বিতীয় কড়া আইনি নোটিশ অভিষেকের আইনজীবী সঞ্জয় বসুর

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...