Tuesday, June 23, 2026

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজদের হামলা, নিহত ২

Date:

Share post:

ফের বন্দুকবাজদের হামলা আমেরিকায়। এবার ঘটনা আমেরিকার নিউইয়র্কের রচেস্টার শহরে। শহরের বাড়ির পিছনে চলা একটি পার্টি চলছিল। সেই সময় হামলা চালায় বন্দুকবাজরা।

ওই পার্টিতে প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এই হামলার ঘটনায় মৃত্যু হয়েছে ২ তরুণ-তরুণী। জখম হয়েছেন ১৪ জনের বেশি। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি মার্কিন পুলিশ। কতজন এই হামলা করেছিল তাও জানতে পারেনি পুলিশ।

নিউইয়র্ক পুলিশের এক আধিকারিক মার্ক সিমন্স বলেন, মহামারির আবহে মধ্যে পার্টির আয়োজন করা নিরাপদ নয়। তবে মার্কিন মুলুকে বন্দুকবাজদের হামলার ঘটনা যদিও এই প্রথম নয়। বন্দুকবাজদের হামলা ছাড়াও বর্ণ বিদ্বেষের ঘটনা ঘটেছে মার্কিন মুলুকে। চলতি বছর মে মাসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নামে এক ব্যক্তি পুলিশি অত্যাচারে মৃত্যু হয় বলে অভিযোগ। তাতে আমেরিকায় বর্ণবাদবিরোধী ও পুলিশের নির্যাতন বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...