Tuesday, June 23, 2026

সবংয়ে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

Date:

Share post:

রবিবার সাত সকালে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। আর তা ঘিরেই তুঙ্গে রাজনৈতিক চাপানৌতোর। মৃত ব্যক্তির নাম দীপক মণ্ডল। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়নায়। বিজেপির অভিযোগ ১০-১২ জন তৃণমূল কর্মী দীপকের উপর হামলা করে। অভিযোগ, দীপকে মারধর করে তৃণমূল। তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। তৃণমূল স্পষ্ট জানিয়েছে বিজেপির অন্তর্দ্বন্দের জেরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, শনিবার পূর্ব মেদিনীপুরের ময়না থেকে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে খেলা দেখতে গিয়েছিলেন দীপক। বিজেপির অভিযোগ, সেই সেময় তৃণমূল দীপকের উপর হামলা করে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে বিজেপি।তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি বলেন, বিজেপির অন্তর্দ্বন্দের জেরেই মৃত্যু হয়েছে। জোর করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘খেলা দেখতে গিয়েও সুরক্ষিত নয় বিজেপি কর্মী। রাজ্যে সন্ত্রাস চলছে।’’

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...