Wednesday, June 24, 2026

কালো দিন! হেরে যাবে জেনে বিজেপি গোপন ব্যালটে গেল না, বিস্ফোরক ডেরেক

Date:

Share post:

আনপ্রেসিডেন্টেড। বেনজির। বিরোধী বিক্ষোভে উত্তাল হলো রাজ্যসভা। আর সেই পর্ব যাতে দেশের মানুষ দেখতে না পান, তাই টিভি সম্প্রচার বন্ধ করা হলো রাজ্যসভার। সেই ‘কালা আইন’-এর বিরুদ্ধে উত্তাল রাজ্যসভার দৃশ্য ধরে রাখল তৃণমূল কংগ্রেস। তৃণমুল বলল, এটা আসলে গণতন্ত্রের কালো দিন৷ তানাশাহির সরকার দিল্লিতে। তার প্রমাণ দেখুক ভারতবাসী। যদিও বিজেপি সভাপতি জে পি নাড্ডা সমস্ত ঘটনার দায় বিরোধীদের ঘাড়ে চাপিয়ে তাদের গণতন্ত্র-বিরোধী আখ্যা দেন।

কৃষিবিলের বিরুদ্ধে উত্তাল রাজ্যসভার দৃশ্য নিজের ট্যুইটারে দিয়ে প্রথমেই তা সংবাদ মাধ্যমে ব্যবহার না করার আর্জি জানান ডেরেক। একই সঙ্গে তিনি বলেন, কেন একজন এই ভিডিওটি করে। কারণ, দেশের মানুষ দেখুক কৃষক-বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে সরকার ছাড়া সব দলের সাংসদরা। কতখানি ক্ষুব্ধ তাঁরা! ডেরেকের অভিযোগ, বলা হচ্ছে, আমি নাকি রুল বুক ছিঁড়েছি। একেবারে মিথ্যে কথা। সব ফুটেজ আমাদের আছে। যথা সময়ে আমরা দেখাব। এরপরই ডেরেকের অভিযোগ, তাঁরা বিলের উপর গোপন ভোটাভুটি দাবি করেছিলেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নেই জানার পরেই সরকার ধ্বনি ভোটে দুটি বিল পাশ করিয়ে নেয়। এটা গণতন্ত্রের কালো দিন, লজ্জার দিন। সংসদীয় গণতন্ত্রের কালো দিন। আরও ঘটনা প্রকাশ্যে আনার হুমকি দিয়েছেন ডেরেক।

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...