Friday, April 3, 2026

অবসরের পর মিলবে ৩ লক্ষ টাকা, কয়েক হাজার কর্মীর চাকরি নিশ্চিত করল সরকার

Date:

Share post:

কয়েক হাজার কর্মীর চাকরি নিশ্চিত করল রাজ্য সরকার। ওই কর্মীরা প্রত্যেকেই দমকল দফতরে কর্মরত। যার ফলে এবার থেকে আর প্রতিবছর চুক্তি পুনর্নবীকরণের প্রয়োজন হবে না। চাকরি নিশ্চিত হওয়ায় কর্মীরা ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, অস্থায়ী কর্মীদের স্থায়ী করার ভাবনা চিন্তা শুরু করেছে সরকার। সেই ভাবনা থেকেই প্রাথমিকভাবে কাজ শুরু করল রাজ্য। দমকল বিভাগের অফিসে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দমকল মন্ত্রী সুজিত বসু। ভিডিও কনফারেন্সের ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ডিভিশনের আধিকারিকরা। এই বিষয়ে সুজিত বসু বলেন, কর্মীদের স্বার্থে পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এই তালিকায় আছে ৩ হাজার কর্মীরা নাম। সংশ্লিষ্ট কর্মীদের দৈনিক মজুরি বাড়ানো হয়েছে। এতদিন পর্যন্ত তাঁদের কোনও ছুটি ছিল না। এখন থেকে ১৪ দিন সিএল এবং ১০ দিন সিসিএল পাবেন তাঁরা। ৬০ বছর শেষে অবসরের সময় ৩ লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম নথিভুক্ত করা হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, শুধু চাকরি নিশ্চিত করা নয়, রাজ্যের বেকার যুবক যুবতী থেকে পুরোহিতদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগে পুরোহিতদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁদের একটা ঘর দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই ঘোষণার পরঈ শনিবার রাজ্য জুড়ে ‘ধন্যবাদ জ্ঞাপন’ কর্মসূচী পালন করেন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা। পাশাপাশি বেকার যুবক যুবতীদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য কর্মসাথী প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে ব্যবসার জন্য দু লক্ষ টাকা পর্যন্ত সহজ কিস্তিতে ঋণ পাবেন।

আরও পড়ুন- রাজ্যসভাতেও পাশ কৃষি বিল, ‘ঐতিহাসিক ঘটনা’ বললেন মোদি

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...