Friday, June 26, 2026

রাজ্য বিজেপিতে দ্বিচারিতা প্রকট! বিশ্বভারতীতে অগ্নিমিত্রার “সেক্স র‍্যাকেট” তত্ত্বের বিরোধিতা অনুপমের

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কাণ্ড নিয়ে রাজনীতি করতে নেমে এবার ফাঁপড়ে পড়লো গেরুয়া শিবির। বিশ্বভারতীতে “সেক্স র‍্যাকেট” তত্ত্ব নিয়ে দ্বিচারিতা প্রকট রাজ্য বিজেপির অন্দরে।

বিশ্বভারতীতে বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পলের “সেক্স র‍্যাকেট” তত্ত্বের সরাসরি বিরোধিতা করলেন বীরভূমের ভূমিপুত্র তথা বিজেপি নেতা অনুপম হাজরা।

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে পৌষ মেলার ভুবনডাঙার মাঠে রাতের অন্ধকারে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়, সেক্স র‍্যাকেট চলে বলে দাবি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তার সুরে সুরে মিলিয়ে একই দাবি করেছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। এবার তাঁদের সেই দাবি উড়িয়ে দিলেন দলের আরেক নেতা অনুপম হাজরা।

রবিবার বোলপুরে দাঁড়িয়ে বিজেপি নেতা তথা অধ্যাপক অনুপম হাজরা জানান, “আমি এই জেলার ছেলে। নিজে বিশ্বভারতীর ছাত্র ছিলাম। দীর্ঘদিন এখানেই পড়াশুনা করেছি। সেই সুবাদে এখানকার সবকিছু হাতের তালুর মতো চিনি। এখানে সেক্স র‍্যাকেট চলে বলে আমার অন্তত জানা নেই। এসব ভুলভাল খবর করা রটায় জানি না। যারা এসব বলছে, তাদের বিশ্বভারতী সম্পর্কে নুন্যতম ধারণা নেই। ফলে কে কী বলল সেটা আমি দেখতে যাব না। এখানে ছোট থেকে বড় হয়েছি। বিশ্বভারতী নিয়ে আমরা একসাথে লড়ছি। তবে তার মানে এটা নয় যে বিশ্বভারতীর নামে ভুলভাল বলব। বিশ্ববিদ্যালয়ের রেপুটেশন খারাপ করে দেব। আমরা যারা এখানে বড় হয়েছি তাদের কাছে বিশ্বভারতী একটা আবেগের নাম। আমি এখানে অন্তত কোনও দিন সেক্স র‍্যাকেট চলতে দেখিনি। ফলে কে কী বলেছেন সে দায়িত্ব তাঁর নিজের।”

আর অনুপমের এমন চাঁচাছোলা মন্তব্যের পরই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনুপম যে নাম না করে অগ্নিমিত্রাকেই নিশানা করেছেন, তা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, ঘনিষ্ঠ মহলে অনুপম জানিয়েছেন, বিশ্বভারতী সম্পর্কে অগ্নিমিত্রা পলের এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য শুধু বোলপুর নয়, গোটা বীরভূম জেলাতেই বিজেপিকে ডোবানোর জন্য যথেষ্ট। যদিও তিনি ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন বলেই জানিয়েছেন শীর্ষ নেতৃত্বকে।

আরও পড়ুন- বিরাট ব্রেক থ্রু! মালদাতেও আল-কায়দা নেটওয়ার্ক, অভিযানে NIA

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...