Saturday, June 20, 2026

বিরাট ব্রেক থ্রু! মালদাতেও আল-কায়দা নেটওয়ার্ক, অভিযানে NIA

Date:

Share post:

গত শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকল ও জলঙ্গি থেকে ৬ জন এবং ওই একই সময়ে কেরালার এরনাকুলাম থেকে ৩ আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে NIA. তাদের মধ্যে ৬ জঙ্গির দফায় দফায় জেরা চলছে। সূত্রের খবর, NIA দুঁদে গোয়েন্দাদের জেরার মুখে ভেঙে পড়ছে মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ জঙ্গি। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

তবে এবার বড়সড় ব্রেক থ্রু পেলেন তদন্তকারীরা। যা কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। NIA সূত্রে খবর, শুধু মুর্শিদাবাদই ল নয়, আল কায়দা জাল বিস্তার করেছে পাশের জেলা মালদহেও। মালদাতে বসেও নাশকতার ষড়যন্ত্র করছে আল-কায়দা জঙ্গিরা।

আর এই তথ্য হাতে পাওয়ার পর নড়েচড়ে বসেছেন NIA গোয়েন্দারা। সময় নষ্ট না করে মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গিদের বয়ানের উপর ভিত্তি করে মালদা জেলায় আল-কায়দা জঙ্গিদের খোঁজে NIA বিশেষ টিম অভিযান শুরু করে দিয়েছে।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, মালদহের বৈষ্ণবঘাটা, কালিয়াচক সংলগ্ন এলাকায় আল-কায়দা জঙ্গিদের একটি গ্রুপ লুকিয়ে থাকতে পারে। তাদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে NIA.

আরও পড়ুন- কলেজে ভর্তির সময়সীমা বাড়ল ৩০ অক্টোবর পর্যন্ত

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...