Sunday, June 14, 2026

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

Date:

Share post:

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৪০ রানে জয় দিল্লির। ২০২৫ সালের পর ২০২৬, আবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল শাহরুখ খানের দল ।

টসে জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠায় কেকেআর(KKR)। ইডেনে কেকেআরের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান তুলল দিল্লি। কেএল রাহুল ৬০ রান করেন। ঘরের ছেলে অভিষেক পোরেল ২০ রানের বেশি করতে পারেননি কেকেআরের হয়ে সৌরভ দুবে ২টি, একটি করে উইকেট নিলেন নারিন,বরুণ,অনুকূল।

জবাবে ব্যাট করতে নেমে রাহানে বাদ দিলে বাকি কেকেআর ব্যাটাররা ব্যর্থ। রাহানে ৬৩ রান করেন। ফিল আলেন থেকে গ্রিন কেউ বড় রান পেলেন না। ফলে ১৬৩রানেই থেমে গেল কেকেআরের ইনিংস।। ১৪ ম্যাচে ১৩পয়েন্ট নিয়ে লিগ শেষ করল নাইটরা।

ইভেনে ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ , স্বস্ত্রীক দিলীপ ইডেনের ম্যাচ দেখলেন। সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক স্বপন দাশগুপ্ত। ইডেনে ম্যাচের বিরতিতে বিশেষ লেজার শো হল।

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...