Wednesday, June 3, 2026

ফের ছোট পর্দায় ইন্দ্রানী দত্ত, ফিরছেন ‘জীবন সাথী’-তে

Date:

Share post:

বহুদিন পর ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন নৃত্যশিল্পী অভিনেত্রী ইন্দ্রানী দত্ত। একটা সময় চুটিয়ে অভিনয় করেছেন টলিউডে। প্রভাত রায় পরিচালিত ‘সেদিন চৈত্র মাস’ তাঁর অন্যতম জনপ্রিয় ছবি। একসময়ের জনপ্রিয় নায়িকা ইন্দ্রানী দত্তকে এবার দেখা যাবে টেলি-সিরিয়ালে। নতুন ধারাবাহিক ‘জীবন সাথী’-তে অভিনয় করছেন তিনি।

আরও পড়ুন :করোনা পজিটিভ কলকাতা গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা

এখন সারা বছরই নৃত্যশিল্পী নায়িকা ব্যস্ত থাকেন তার নাচের শো, স্কুল নিয়ে। ছাত্র-ছাত্রীদের নিয়ে দেশ-বিদেশে শো করেন তিনি। তবে লকডাউন এর জেরে আপাতত সে সব বন্ধ।
সে কারণেই কিনা জানা নেই তবে আপাতত টেলি সিরিয়ালে ইন্দ্রানী দত্ত হতে চলেছেন আপনার সঙ্গী। ‘জীবন সাথী’ নামে একটি ধারাবাহিক আসছে। প্রকাশ এসেছে তার প্রোমো। তাতেই দেখা গিয়েছে ইন্দ্রানী দত্তকে একটি বস্ত্র বিপণির মালকিন হিসেবে।

চরিত্রটি পুরোপুরি খলনায়িকার কিনা জানা নেই। কবে শোনা যাচ্ছে চরিত্রটি বেশ অন্যরকম।  আট ও নয়ের দশকে ইন্দ্রানী দত্ত টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছে। ‘পাপী’ ‘তুফান’ ‘সেদিন চৈত্র মাস’ ‘লড়াই’-সহ একাধিক ছবিতে তাকে দেখা গিয়েছে।নন্দিতা ও শিবপ্রসাদের বেলা শুরুতেও অভিনয় করেছেন ইন্দ্রানী। ২০১৯ সালে শান্তনু ঘোষের ‘কলকাতায় কোহিনুর’ ছবিতে অভিনয় করেছেন নায়িকা।

করেছেন হঠাত্ বৃষ্টি-সহ বহু টেলিফিল্ম। ডান্স রিয়েলিটি শোয়ের জাজ হিসাবেও তাকে দেখা গিয়েছে।সীমারেখা, লৌহ কপাট ধারাবাহিকেও একসময় অভিনয় করেছিলেন তিনি। এবার তাকে দেখা যাবে ‘জীবন সাথী’-তে। খুব তাড়াতাড়ি জি বাংলায় আসছে এই ধারাবাহিকটি। স্নেহাশিস চক্রবর্তী পরিচালিত ধারাবাহিকে অভিনয় করছেন সায়ন কর্মকার, শ্রাবণী ভুঁইঞা, পল্লবী শর্মা।

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...