Friday, April 3, 2026

৮ সাংসদের সাসপেন্ডের জেরে দফায় দফায় মুলতুবি রাজ্যসভার অধিবেশন

Date:

Share post:

৮ সংসদের সাসপেনশনের জেরে দফায় দফায় মুলতুবি রাজ্যসভার অধিবেশন। রবিবার রাজ্যসভায় গোলমালের জেরে দুই তৃণমূল সাংসদ-সহ আট সাংসদকে বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এদিন, অধিবেশনের শুরুতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংয়ের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, তা খারিজ করে দেন চেয়ারম্যান। তিনি বলেন, সংবিধানের ৯০ ধারার অধীনে সেই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন তৃণমূল, কংগ্রেস, ডিএমকে, সিপিআই, আপ, এনসিপি, টিআরএস, জেডিএস, আরজেডি-সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদরা।
তারপর আট সাংসদকে সাসপেন্ড করার জন্য প্রস্তাব উত্থাপন করা হয়। ধ্বনিভোটে সেই প্রস্তাব পাশ হয়ে যায়। তারপর ওই আট সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়। তাঁরা হলেন –
ডেরেক ওব্রায়েন- তৃণমূল সাংসদ
দোলা সেন- তৃণমূল সাংসদ
সঞ্জয় সিং- আপ
রাজু সাতাব- কংগ্রেস
সইদ নাজির হুসেন-কংগ্রেস
রিপুন বোরা-কংগ্রেস
কে কে রাগেশ-সিপিআইএম
ইলামারান করিম-সিপিআইএম

তাঁদের কক্ষ ছেড়ে যাওয়ার নির্দেশ দেন বেঙ্কাইয়া নাইডু। কিন্তু ওই সাংসদরা কক্ষ ছেড়ে যাননি। উল্টে নতুন করে প্রতিবাদ শুরু হয়। ভোট নেওয়ার দাবি জানান বিরোধী সাংসদরা। কিন্তু সেই দাবিও খারিজ হয়ে যায়। সাময়িক স্থগিত করে দেওয়া হয় অধিবেশন।
কিছুক্ষণ পর আবার অধিবেশন শুরু হলেও সাসপেন্ড সাংসদরা কক্ষ ছেড়ে যাননি। সেই সময় রাজ্যসভার সভাপতিত্ব করছিলেন হরিবংশ। আট সাংসদকে কক্ষ ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ দিতে থাকেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। মাত্র ছ’মিনিট চলে অধিবেশন চলার পরে তারপর ফের মুলতুবি হয়ে যায় অধিবেশন।

ফের সংসদের অধিবেশন শুরু হলে অধিবেশন কক্ষের মধ্যেই ধর্নায় বসেন আপ সাংসদ সঞ্জয় সিং। শেষ পর্যন্ত দিনের মতো মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...