Friday, June 12, 2026

কৃষিবিল : রাজপথে তৃণমূল, কাল মহিলারা, পরশু পড়ুয়ারা

Date:

Share post:

কৃষি বিল নিয়ে প্রতিবাদে সোচ্চার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কৃষি বিলের প্রতিবাদে এবং কৃষকদের স্বার্থ সুরক্ষার দাবিতে এবার রাজপথে নামছে তৃণমূল কংগ্রেস। সংসদের মধ্যে এবং সংসদের বাইরে লড়াই তো চলবেই। পাশাপাশি বাংলা সহ বন্ধুভাবাপন্ন রাজ্যগুলিতেও আন্দোলনে দানা বাঁধার লক্ষ্য নিয়ে পথে নামছে তৃণমূল কংগ্রেস।

কাল মঙ্গলবার, মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ হবে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা অবধি এই বিক্ষোভ হবে। বুধবার পথে নামবে তৃণমূল ছাত্র পরিষদ। রাজপথে হবে পড়ুয়াদের মিছিল। তবে এখানেই শেষ নয় আন্দোলন। বৃহস্পতিবার কৃষক শ্রমিকরাও বিক্ষোভ মিছিল করবে। পরবর্তী কর্মসূচী শুক্রবার জানানো হবে। কৃষি বিলের প্রতিবাদে টানা বিক্ষোভ কর্মসূচি তৈরি হচ্ছে। দলীয় নেতৃত্ব খুব শীঘ্রই টানা কর্মসূচির কথা জানাবে।

আরও পড়ুন-দক্ষিণ কলকাতা তৃণমূলের ব্লক সভাপতিদের নাম চূড়ান্ত, ঠিক হয়নি শোভনের ওয়ার্ডে

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...