Friday, April 3, 2026

কোথায় সেই মৌলানা? তার খোঁজে হন্যে তদন্তকারীরা

Date:

Share post:

বাংলাদেশ থেকে আসা সেই মৌলানা কোথায়? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ আপাতত সেই মৌলানার খোঁজে। তার নাগাল পেলেই আল কায়েদা জঙ্গি কার্যকলাপের উৎসের কাছাকাছি পৌঁছানো যাবে বলে তদন্তকারীদের ধারণা।

গতকাল, রবিবারেই জঙ্গিদের জেরা করে হোয়াটসঅ্যাপ গ্রুপের খোঁজ মেলে। সেই হোয়াটসঅ্যাপের সূত্র ধরেই খোঁজ চলছে মৌলানার। কেন? খাগড়াগড়ের মতোই আসলে ধর্মীয় শিক্ষার আড়ালে চলছিল জঙ্গি কার্যকলাপ। সেই কাজের মূল মাথা ছিল এই মৌলানা।

শুধু তাই নয়, গোয়েন্দারা জানতে পেরেছেন, মালদা ও মুর্শিদাবাদেই ঘাঁটি গেড়েছিল আল কায়েদার এই সব জঙ্গিরা। ফলে সোমবার সকাল থেকে মুর্শিদাবাদ ও মালদায় ফের তল্লাশি চালায় গোয়েন্দারা। কালিয়াচক-রানিনগরে তল্লাশি হয়। বেশ কয়েকজন সন্দেহভাজন এই দুই জেলায় লুকিয়ে রয়েছে বলে খবর।

একইসঙ্গে জানা গিয়েছে ঘটনার কয়েক দিন আগেই মুর্শিদসহ ৬জন বৈঠকে বসেছিল। সেই বৈঠক থেকে ভিডিও কলে কথা হয় হামজার সঙ্গে। ওই বৈঠকে টাকা সংগ্রহ ও বিস্ফোরক জোগাড়ে জোর দেওয়া হয়। ফলে যতদিন যাচ্ছে, জেরায় নয়া তথ্য উঠে আসছে, জড়াচ্ছে সন্দেহভাজনরা।

আরও পড়ুন : ”কিতল ফর ইসলাম”, জঙ্গিদের জেরা করে জেহাদি হোয়াটসঅ্যাপ গ্রুপের হদিশ পেলো NIA

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...