Wednesday, June 24, 2026

বেনজির! আজ রাতভর সংসদ ভবনে গান্ধী মূর্তির সামনে চলবে ধরণা

Date:

Share post:

কৃষি বিল নিয়ে বিরোধী ঐক্যের ডাক দিয়ে সংসদ ভবন থেকে আন্দোলন শুরু করল তৃণমূল কংগ্রেস। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, আজ তৃণমূল সহ বিভিন্ন দলের সাংসদরা ধরণায় বসেছেন গান্ধী মূর্তির সামনে। রাত-ভোর চলবে এই বিক্ষোভ। আগামিকাল সকালে এই ধরণা শেষ করে সাংসদরা যাবেন সংসদ ভবনে।

মুখ্যমন্ত্রী বলেন, এমন এক বিল, যে বিলের কারণে কৃষকরা সহায়ক মূল্য পাবেন না। তাদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে। একদিকে কৃষক, অন্যদিকে শ্রমিকদের বিরুদ্ধে আইন। ছাঁটাইয়ের পথ প্রশস্থ করতে নয়া আইন এনেছে। দুটি বিলই কালা কানুন। কিছুতেই এই বিল মানা যায় না। এরা নির্বাচন এলেই ধর্মীয় রাজনীতির তাস খেলবে। আর সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে কালা কানুন পাশ করবে। এতগুলো সংখ্যাগরিষ্ঠ সরকার দেশে ছিল, কই তারা তো এই বিল আনেনি?

কৃষি বিল ডিভিসন চেয়েছিলেন সাংসদরা, বলেন মমতা। তবু ভোট করেনি বেআইনিভাবে। ভেবেছেটা কী? ওদের এমপি কম ছিল। তাই ধ্বনি ভোটে পাশ? গণতন্ত্র বলে তো আর কিছুই রইল না! শ্রমিক-কৃষকরা তাই বলছে, বিজেপি টাটা-বাইবাই/তোমাদের দরকার নেই।

আরও পড়ুন : শাস্তি না হলে ভুল বার্তা যেত- আট সাংসদের সাসপেনশনের পক্ষে মত দিলীপের

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...