Wednesday, June 24, 2026

অনুরাগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পায়েলকে সমর্থন করতে গিয়ে বিপাকে রূপা

Date:

Share post:

পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন মডেল তথা অভিনেত্রী পায়েল ঘোষ। মুম্বইয়ের ভরসোভা থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। এবার অনুরাগের বিরুদ্ধে সরব হয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী রূপা দত্ত। অনুরাগ কশ্যপের শাস্তির দাবি জানিয়ে টুইটারে তাঁর সঙ্গে কথোপকথনের যে স্ক্রিনশট পোস্ট করেছেন রূপা। সংবাদমাধ্যমের একাংশের দাবি, অভিনেত্রী যে স্ক্রিনশট পোস্ট করেছেন, তা অনুরাগের নয়।

ফেসবুক মেসেঞ্জারের স্ক্রিনশট শেয়ার করেছেন রূপা। পোস্টের ক্যাপশনে লিখেছেন পায়েলের যাবতীয় অভিযোগ সত্যি। ছবিতে দেখা যাচ্ছে, ‘অনুরাগ সফর’ নামে প্রোফাইলের সঙ্গে কথা বলেছেন তিনি। অনুরাগ নামের ওই ব্যক্তি নিজেকে ‘মহিলা বিশেষজ্ঞ’ হিসেবে দাবি করেছেন। চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে পায়েলের পাশে দাঁড়িয়েছেন রূপা। ওই অভিনেত্রীর দাবি, অনেক আগেই অনুরাগের আসল রূপ তিনি চিনে ফেলেন। পরিচালকের শাস্তির দাবিও করেছে। একইসঙ্গে তাঁর অভিযোগ, অনুরাগ নিজে মাদক নেন এবং অন্যদের নিতে বাধ্য করেন। তবে সংবাদমাধ্যমের দাবি, ফেসবুকে অনুরাগের প্রোফাইলের নাম ‘অনুরাগ কশ্যপ ২.০’। যা পরিচালকের একমাত্র ভেরিয়াফায়েড ফেসবুক প্রোফাইল।

স্পষ্টতই, অনুরাগ-পায়েল কাণ্ডে ফের বলিউডের অন্দরে মাথাচাড়া দিয়ে উঠেছে ‘মিটু’। এই নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পরিচালকের বিরুদ্ধে সরব হয়েছে। অনুরাগের শাস্তির দাবি জানিয়েছে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। পরিচালকের পাশে দাঁড়িয়েছেন তাঁর প্রাক্তন দুই স্ত্রী আরতি বাজাজ এবং কল্কি কোয়েচলিন। অনুরাগের সমর্থনে মুখ খুলেছেন তাপসী পান্নু, রিচা চড্ডা, রাধিকা আপ্টে, সায়নী গুপ্ত সহ হলেম হুমা কুরেশিও। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাপসী পান্নু লেখেন, ‘‘অনুরাগের মতো বড় নারীবাদী আর হয় না।’’ বিবৃতি দিয়ে হুমা জানিয়েছেন, অনুরাগ কোনওদিন তাঁর সঙ্গে কোনও অভব্য আচরণ করেননি।

আরও পড়ুন-যৌন হেনস্থায় অভিযোগ অনুরাগের বিরুদ্ধে, মুখ খুললেন পরিচালকের প্রাক্তন দুই স্ত্রী

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...