Friday, April 3, 2026

কালীপুজোর পরেই বাংলায় ভোটপ্রচারে আসছেন অমিত শাহ, জে পি নাড্ডা

Date:

Share post:

আর ভার্চুয়াল নয়, দীপাবলি শেষ হলে বাংলায় প্রচারে আসছেন অমিত শাহ, জে পি নাড্ডা৷ আসবেন বিজেপির এক ঝাঁক কেন্দ্রীয় নেতাও।

বিজেপি’র তরফে জানানো হয়েছে, রাজ্যে শাসক দলের আমফান ও অন্যান্য দুর্নীতির বিরুদ্ধে গ্রাম-বাংলায় প্রচারে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ একইসঙ্গে কৃষিবিলের ইতিবাচক দিকও তুলে ধরা হবে৷ ওদিকে, আগামী ৮ অক্টোবর দলের যুব মোর্চা নবান্ন অভিযানের সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন- ভোররাতে বিস্ফোরণ, সুরাতের ONGC প্ল্যান্টে ভয়াবহ আগুন

একুশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ও প্রচার কেমন হবে, তা নিয়ে গত ৩ দিন ধরে দিল্লিতে আলোচনায় বসেছিলেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সভাপতি নড্ডার সঙ্গেও বৈঠকে করেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় ও রাজ্য নেতারা। এর পরেই দিল্লিতে থাকা দলীয় সাংসদদের ডাকা হয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে। আলোচনা হয় রণকৌশল নিয়ে। বিজয়বর্গীয় বলেছেন ‘‘দলের প্রচারের কৌশল কী হবে তা নিয়ে প্রথমে জে পি নাড্ডা ও পরে বাংলার সাংসদদের সঙ্গে আলোচনা হয়েছে।’’ দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘‘বাংলার সরকারের দুর্নীতি, অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতি প্রশ্নে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে দল। এ ছাড়া আমফান প্রভাবিত এলাকার সমস্ত বিডিও দফতর আগামী ৫ অক্টোবর ঘেরাও করা হবে। তার পরে ৮ অক্টোবর বিজেপির যুব মোর্চার নবান্ন চলো অভিযান রয়েছে। পুজোর আগেই একাধিক ভার্চুয়াল সভা করবেন অমিত শাহ ও নড্ডা।’’

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...