Saturday, March 14, 2026

Breaking: বাংলা থেকেই ভোটার হতে চান কৈলাস বিজয়বর্গীয়?

Date:

Share post:

ইন্দোরের বাসিন্দা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় কি বাংলা থেকেই এবার ভোটার হতে চাইছেন? কলকাতা বা বিধাননগরের কোনো ঠিকানা থেকে কি তিনি ভোটার হবেন? তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে এই খবর জানা গিয়েছে। যদিও কোনো কনফার্মেশন নেই। এই সূত্রটি বলছে, বাংলায় বিজেপির এই বাড়বাড়ন্ত শুধু কৈলাসজীর কারণে। তিনি মাটি কামড়ে পড়ে থেকে কাজ করছেন। সব গোষ্ঠীকে কাজে লাগাচ্ছেন। তৃণমূল থেকে নেতাদের আনছেন। ফলে দল সংখ্যাগরিষ্ঠ হলে প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী হবেন। তিনি ভোটেও লড়তে পারেন। এতে দল জোর পাবে। ভোটে না লড়ে পরেও জিতে আসতে পারেন। আর এসব কিছুও যদি না হয়, তাহলে ভোটের পর বাংলা থেকে রাজ্যসভায় যাবেন। কারণ যদি সরকার গড়তে বিজেপি নাও পারে, কিছু বিধায়ক বাড়বেই। ফলে তিনি রাজ্যসভায় যেতে পারবেন। সূত্রটির কথায়, কৈলাসজী বাংলার ভোটার হলে বিজেপির পক্ষে জোরালো ইতিবাচক বার্তা যাবে। আর কর্মীরা দারুণ চাঙ্গা হবে। এর প্রাথমিক ভাবনাচিন্তা চলছে। তবে এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য বিজেপির কোনো মহল থেকে পাওয়া যায়নি। বলা ভালো প্রকাশ্যে কেউ কনফার্ম করেননি। কৈলাসসশিবিরের মতে, বাংলার নেতাদের দিয়ে যে দল ক্ষমতায় আসবে না, এটা কৈলাস বিশ্বাস করেন। তাই নিজে একাংশের কাছে অপ্রিয় হয়েও তিনি মুকুল রায়সহ তৃণমূল থেকে আসা নেতাদের গুরুত্ব দেন। তাঁর থিওরিটা অমিত শাহ, জে পি নাড্ডাও মেনেছেন। নিজে পশ্চিমবঙ্গে মাটি কামড়ে পড়ে থাকেন কৈলাস। দলীয় কর্মসূচিতে গ্রেপ্তার হয়ে সমর্থকদের সঙ্গে লালবাজারে রাত্রিবাসও করেছেন। ফলে বাংলায় ভালো ফল হলে দিল্লির খাতায় কৃতিত্ব কৈলাসেরই থাকবে।

আরও পড়ুন‘টাইম’-এর প্রভাবশালী তালিকায় মোদির পাশেই নাম শাহিনবাগের দাদি’র

মূলত কৈলাসের চাপেই দিলীপ ঘোষরা এখন মুকুল রায়দের মেনে নিয়ে একসঙ্গে কাজ করতে বাধ্য হচ্ছেন। এটা দলের লাভ। অন্য একটি শিবির বলছে, কৈলাস কখনই বাংলার ভোটার হবেন না। তিনি বাইরে থেকে এসেই কর্তব্যপালন করবেন।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...