Friday, April 3, 2026

জামিন পেলেই কেষ্ট মণ্ডলের কলার ধরব- ধৃত তৃণমূল নেতার ‘হুমকিতে’ চাঞ্চল্য

Date:

Share post:

“জামিন পেলেই কেষ্ট মণ্ডলের কলার ধরব। কলার ধরে টাকা আদায় করব”- গ্রেফতার হওয়ার পরেও হমকি গুসকরা পুরসভার প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের। যে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডলের ভয়ে বীরভূমে বাঘে-গরুতে এক ঘাটে জল খায় বলে প্রবাদ হয়ে গিয়েছে, তাঁকেই হুমকি তৃণমূল নেতা! শুধু তাই নয়, এই হুমকি দেওয়ার জন্যেই তাঁকে গ্রেফতার করেছে আউসগ্রাম থানার পুলিশ। গ্রেফতারের পর পুলিশের সামেনই ফের বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে হুমিক দেন নিত্যানন্দ।

আরও পড়ুন- ‘টাইম’-এর প্রভাবশালী তালিকায় মোদির পাশেই নাম শাহিনবাগের দাদি’র
ধৃত তৃণমূল নেতার অভিযোগ, অনুব্রত মণ্ডলের স্ত্রী যখন রাজারহাটের ক্যানসার হাসপাতালে ভর্তি ছিলেন, তখন তাঁর কাছ থেকে ২০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। “তখন বলেছিল, নিতাইদা তিন-চার মাসের মধ্যে টাকাটা দিয়ে দেব। এখন বলছে টাকা দেব না। কী প্রমাণ আছে? আমার কাছে টাকা দেওয়ার সব প্রমাণ আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীর কাছেও যাব- মন্তব্য নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের।
তিনি হুমকি দেন, “টাকা না দিলে গুলি করে মেরে দেব। যত বড় নেতা হোক টাকা নিয়েছে ওকে ফেরত দিতেই হবে। টাকা আদায় করেই ছাড়ব”। ইঁটাচান্দা গ্রামের বাসিন্দা শেখ সুজাউদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে গুসকরার স্কুল মোড় থেকে তৃণমূল নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে আউসগ্রাম থানার পুলিশ।
তবে, কেষ্ট মণ্ডলকে আউসগ্রামের তৃণমূল নেতার হুমকি দেওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য।
তৃণমূল নেতা বলেন, “জামিন পেলেই কেষ্ট মণ্ডলের কলার ধরব। কলার ধরে টাকা আদায় করব। ও নিজেকে মুখ্যমন্ত্রীর ওপরে ভাবছে। লজ্জা থাকা উচিত।”
শুধু তাই নয়, কীভাবে অনুব্রত মণ্ডলের এত সম্পত্তি হল? কীভাবে তাঁর মেয়ের দুটো চাকরি পেলেন? এইসব নিয়েও প্রশ্ন তুলেছেন নিত্যানন্দ চট্টোপাধ্যায়। তবে এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি অনুব্রত মণ্ডল।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...