Friday, April 3, 2026

কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পরমাণু বিজ্ঞানী শেখর বসু

Date:

Share post:

কোভিডে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পরমাণু শক্তি মন্ত্রকের পূর্বতন সচিব তথা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শেখর বসু প্রয়াত হলেন৷ আজ, বৃহস্পতিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৭ বছর। করোনায় আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। পারমাণবিক শক্তি নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে তিনি ‘পদ্মশ্রী’ পান। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করার পর তিনি যোগ দিয়েছিলেন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে। এক সময়ে সেখানকারই অধিকর্তা হন। হয়ে উঠেছিলেন ভারতের পারমাণবিক গবেষণার অন্যতম পথিকৃৎ। দেশে পরমাণু বর্জ্য নিষ্কাষণের নতুন পদ্ধতি উদ্ভাবন এবং বিভিন্ন পরমাণু চুল্লি নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। শেখর বসুই দেশের পরমাণু সাবমেরিন ‘অরিহন্ত’-এর মূল স্থপতি।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...