Thursday, April 2, 2026

আজ বিহার ভোটের দিন জানাবে নির্বাচন কমিশন

Date:

Share post:

আজ দুপুরে বিহার বিধানসভা ভোটের দিন ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘোষণা হওয়ার কথা।২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় নতুন সরকার গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে ২৯ নভেম্বরের মধ্যে। এবার অক্টোবরের মাঝামাঝি কয়েকটি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। চতুর্থবারের জন্য এই ভোটে বিজেপি জোটকে নেতৃত্ব দেবেন বর্তমান মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার। অন্যদিকে এনডিএ-র বিপক্ষে জোট করছে জেলবন্দি লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেস।

বিশ্বজুড়ে করোনা মহামারির মাঝে এই প্রথম বড় মাপের নির্বাচনী প্রক্রিয়া অনুষ্ঠিত হতে চলেছে বিহারে। সংক্রমণের আশঙ্কা দূরে রেখে স্বাস্থ্য বিধি মেনে নির্বাচন করাটাই কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, করোনা আক্রান্ত ও আশি বছরের উর্ধে মানুষজন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। সামাজিক দূরত্ব বিধি মেনে নির্বাচনী প্রচার কীভাবে হবে তা জানাবে কমিশন।

 

Related articles

বিচারকদের গায়ে হাত দেবেন না: প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মমতার, অভিযোগ সিএস-ডিজি-র বিরুদ্ধে

“যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে দয়া করে প্ররোচনায় পা দেবেন না। আমার উপর বিশ্বাস থাকলে কোনও উত্তেজনায় পা...

IPL: দলের কঠিন সময়ে চোট নিয়েই নামবেন ধোনি? জল্পনা তুঙ্গে

আইপিএলের (IPL) শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে (CSK) । দলের কঠিন সময়ে চোট নিয়েই খেলতে...

মালদহের ঘটনায় মুখ্যসচিব-ডিজিপি-এসপি ডিএম-কে শোকজ, শুনানিতে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের

মালদহের (Maldah) সুজাপুর- কালিয়াচকে যেভাবে গভীর রাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা হয়েছিল তার তীব্র নিন্দা জানিয়ে এবার মুখ্যসচিব-ডিজিপি-এসপি...

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...