Thursday, April 2, 2026

লটারি জিতে কোটি টাকার মালিক হলেন ডোমজুড়ের দুধ বিক্রেতা

Date:

Share post:

কথায় আছে, ‘চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ’। অর্থাৎ ভাগ্যে সুখ আর দুঃখ চক্রের মত ঘুরতে থাকে। খারাপ সময় চিরকাল থাকে না। ভালো সময় আসবেই। যেমনটা এসেছে হাওড়ার শক্তি দাসের। পেশায় দুধ ব্যবসায়ী ডোমজুড়ের বাসিন্দা শক্তি একেবারে পেয়ে গেলেন ১ কোটি টাকা! সাদা কালো দিনগুলো হঠাৎই হয়ে উঠল রঙিন।

সাত হাজার টাকা মাস মাইনেতে গত ১৪ বছর ধরে একটি ব্র্যান্ডেড কোম্পানিতে কাজ করেন শক্তি বাবু। দোকানে দোকানে দুধ সরবরাহ করতেন তিনি। একদিন ভেবে বসেন, এই অবস্থা থেকে মুক্তি পেতে লটারির টিকিট কাটবেন তিনি। যেমন ভাবা, তেমন কাজ। এরপর থেকেই লটারির টিকিট কাটতে শুরু করেন তিনি। মাঝেমধ্যে জুটতও কিছু-কিছু টাকা। কিন্তু সম্প্রতি তিনি ডিয়ার লটারির টিকিট কাটেন। আর তাতেই কেল্লাফতে।

শক্তি বাবু জানিয়েছেন, গত ১৯ সেপ্টেম্বর ৬০ টাকা দিয়ে ডিয়ার লটারির ১০টি টিকিট কেনেন। লটারির ফল ঘোষণা হয় শনিবার রাত আটটায়। যথারীতি লটারির দোকানে গিয়ে টিকিটের নম্বর মেলাতেই চক্ষুস্থির। রাতারাতি প্রথম পুরস্কার জিতে কোটিপতি হয়ে যাবেন এমনটা স্বপ্নেও ভাবেননি উত্তর ঝাপড়দাহ গাঙ্গুলিপাড়ার বাসিন্দা চল্লিশ বছর বয়সি শক্তি দাস।

শক্তিবাবু জানিয়েছেন, লটারিতে পাওয়া এই টাকা আপাতত ব্যাঙ্কে রাখবেন তিনি। সারাই করবেন ভগ্নপ্রায় বাড়ি। দাদা ও বৃদ্ধা মা থাকেন তাঁর সঙ্গে।  লটারি জেতার পরই এখন রাতারাতি এলাকায় এবং কর্মক্ষেত্রে হিরো হয়ে উঠেছেন তিনি। তবে শক্তিবাবু জানিয়েছেন, লটারি জিতলেও সেই সাত হাজার টাকার চাকরিটা ছাড়বেন না তিনি।

আরও পড়ুন : ফের কলেজ স্কোয়ারে রহস্য মৃত্যু, রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...